Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সারার জন্মদিনে আনন্দের উচ্ছ্বাস! কোথাও নেই যিশু?

মঙ্গলবার কুড়ি বছরে পা রাখলেন সারা সেনগুপ্ত—যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে। ‘উমা’ ছোট্ট মেয়েটিকে দেখে মুগ্ধ হয়েছিল বাংলা—আজ সে পূর্ণবয়স্কা তরুণী, নিজের পথে এগিয়ে চলেছেন দৃপ্ত পদক্ষেপে। জন্মদিনের রাতে সেই বেড়ে ওঠার ছবিটাই ধরা পড়ল নিখাদ উচ্ছ্বাসে।

সারার জন্মদিনে আনন্দের উচ্ছ্বাস! কোথাও নেই যিশু?

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 November 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কুড়ি বছরে পা রাখলেন সারা সেনগুপ্ত—যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার বড় মেয়ে। ‘উমা’ ছোট্ট মেয়েটিকে দেখে মুগ্ধ হয়েছিল বাংলা—আজ সে পূর্ণবয়স্কা তরুণী, নিজের পথে এগিয়ে চলেছেন দৃপ্ত পদক্ষেপে। জন্মদিনের রাতে সেই বেড়ে ওঠার ছবিটাই ধরা পড়ল নিখাদ উচ্ছ্বাসে।

মধ্যরাত পেরিয়ে কেক কাটা, চারপাশে রঙিন বেলুনে সাজানো ঘর, হাসিতে ভরা মুখ—এ যেন সারার ছোটবেলার সেই প্রাণখোলা মেজাজেরই পুনর্জন্ম। কালো ওভারসাইজ সোয়েটশার্ট ও পাজামায় ছিমছাম লুকে ছিলেন তিনি। পাশে মা নীলাঞ্জনা, সঙ্গে ছোট বোন জারা ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নিতে ভোলেননি নীলাঞ্জনা—সোশ্যাল মিডিয়ায় একের পর এক ফ্রেমে ধরা পড়েছে মেয়ের জন্মদিনের হাসি, উচ্ছ্বাস, ভালোবাসা।

বড় মেয়ে আজ নিজের জীবনের নতুন অধ্যায়ে—গত বছরই গ্র্যাজুয়েশন শেষ করে মন দিয়েছেন মডেলিংয়ে। নানা ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন টানা। কিন্তু তাঁর উজ্জ্বলতাটা কেবল ‘স্টার কিড’ ট্যাগের নয়, পরিশ্রম আর অধ্যবসায়ের মিশেলে তৈরি নিজস্ব পরিচয়ের গল্প। যদিও পর্দায় হাতেখড়ি হয়েছিল বহু আগেই, ২০১৮ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। তখনই যেন আভাস মিলেছিল, এই মেয়ের নিজের গল্প একদিন আলাদা হবে।

এখন সেই গল্পই গড়ছেন তিনি, নিজের মতো করে। কাজের টানে, স্বপ্নের ডানায়, বহুদিন ধরেই চেনা পরিসর ছেড়ে বাইরে থাকা তাঁর অভ্যেস হয়ে উঠেছে। এবার সেই পথ আরও পাকা করতে মুম্বইয়ের শহরে স্থায়ী হচ্ছেন সারা। নিজের ছন্দে, নিজের লড়াইয়ে।

এদিকে, সময়ের স্রোত যতই দূরে সরিয়ে দিক, নীলাঞ্জনা কিন্তু এখনও একইভাবে ধরা দেন মেয়েদের আশ্রয় হয়ে। শত ব্যস্ততার মাঝেও তাঁদের জন্য সময় আলাদা করে রাখেন, যত্নে সাজান প্রতিটি বিশেষ দিন। জন্মদিন, ছোট্ট উদযাপন কিংবা নীরব কোনও বিকেল—সবেতেই তাঁর একক ভূমিকা। দুই মেয়েকে বড় করে তুলছেন একা হাতে, আবার সমানতালে চালাচ্ছেন নিজের প্রযোজনা সংস্থা। কিছুদিন আগেই ছোট মেয়ে জারার জন্মদিনেও এমনই আয়োজন করেছিলেন তিনি—সেখানেও ছিলেন না যিশু।

ইদানিং এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু আগেই নীলাঞ্জনা ও সারাকে আনফলো করেছেন যিশু। তারপর থেকেই মেয়েও মুছে ফেলেছেন বাবার সঙ্গে পুরনো ছবিগুলি। এমনকি নীলাঞ্জনা নিজের নামের পাশ থেকেও সরিয়ে দিয়েছেন ‘সেনগুপ্ত’ পদবি—নতুন নামে, নতুন পথে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়।


```