
শেষ আপডেট: 3 January 2023 15:20
দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে নিয়ে ভয়ে ভয়ে থাকছেন অভিনেত্রী রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah)। তাঁর মতে, দেশের এখন যা পরিস্থিতি, তাতে যে কেউ যখন খুশি এসে বাড়িতে ঢিল, পাথর ছুড়তে পারে। তাই তিনি চাইছেন না, তাঁর স্বামী অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) বর্তমান সময়ে চলতে থাকা কোনও বিতর্কিত বিষয়ে মন্তব্য করুন।
এমনিতে রিয়েল লাইফ জুটি নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহ নানা বিষয়েই চাঁচাছোলা মন্তব্য করেন। কিন্তু ‘পাঠান’ নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। স্বামীকে এই সময় মুখ না খোলার পরামর্শই দিয়েছেন স্ত্রী রত্না। তাঁর মতে, এই পরিস্থিতি খুব বিপজ্জনক। মতের অমিল হলেই খুনের হুমকি, জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার কথা বলা আজকাল খুবই সাধারণ বিষয় হয়ে গিয়েছে ভারতে।
সম্প্রতি নিজের ছবির প্রচারে গিয়েই এই কথাগুলি বলেন রত্না পাঠক শাহ। জানা গেছে, অনুষ্ঠানে তাঁকে ‘পাঠান’ বিতর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তখনই তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন থামিয়ে দেন। এরপর বলেন, বিপদের ভয়ে এসমস্ত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন তিনি। এমনকী নাসিরুদ্দিনকেও মুখ খুলতে বারণ করেছেন।
একইসঙ্গে অভিনেত্রীর দাবি, “বর্তমানে বিরুদ্ধমত পোষণ করলেই কাজ পাওয়া চাপের হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে এই পরিস্থিতিকে ভয় পেলে চলবে না। সাবধান থেকে সবার একসঙ্গে রের মোকাবিলা করা প্রয়োজন।”
সলমনের দেখা পেতে সাইকেলে চেপে ১১০০ কিমি পথ পাড়ি! ভক্তকে দর্শন দিলেন ‘ভাইজান’