Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মা, রেখাজির পারফর্ম্যান্স বসিয়ে দেখাত, ওঁর প্রতিটি এক্সপ্রেশন শিখতে বলত: রাশা থাডানি

রাশা থাডানির ‘উই আম্মা’ গানে ঝড় বইছে ইন্টারনেটে। বলিউডের নতুন মুখ রাশা, রবিনা ট্যান্ডনের কন্যা। ইতিমধ্যেই ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন রাশা। সদ্য মুক্তি পাওয়া তাঁর ডেবিউ সিনেমা ‘আজাদ’-এর গান ‘উই আম্মা’ দেখে দর্শক বিভক্ত।

মা, রেখাজির পারফর্ম্যান্স বসিয়ে দেখাত, ওঁর প্রতিটি এক্সপ্রেশন শিখতে বলত: রাশা থাডানি

রাশা-রেখা-রবিনা

শেষ আপডেট: 15 April 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: রাশা থাডানির ‘উই আম্মা’ গানে ঝড় বইছে ইন্টারনেটে। বলিউডের নতুন মুখ রাশা, রবিনা ট্যান্ডনের কন্যা। ইতিমধ্যেই ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন রাশা। সদ্য মুক্তি পাওয়া তাঁর ডেবিউ সিনেমা ‘আজাদ’-এর গান উই আম্মা’ দেখে দর্শক বিভক্ত। একদিকে অনেকেই সমালোচনা করেছেন ১৭ বছর বয়সী রাশার এমন ‘কুরুচিকর’ গানের উপস্থিতি, অপরদিকে অসংখ্য ভক্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর এক্সপ্রেশন ও পারফরম্যান্সের জন্য। এমনকি কেউ কেউ দাবি করেছেন, সাম্প্রতিক সময়ের যে কোনও স্টারকিডের থেকে রাশা অনেক বেশি দক্ষতার পরিচয় দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশা ভাগ করে নেন তাঁর এই জনপ্রিয়তার অভিজ্ঞতা। তিনি জানান, গানটি ভাইরাল হওয়ার পর একটি মুহূর্ত তাঁর মনে গেঁথে আছে—‘সিনেমার প্রোমোশনের পর যখন বাড়ি ফিরছিলাম, রাস্তার ধারে আমাদের ফিল্মের একটি বিশাল হোর্ডিং ছিল। আমি জানলার কাঁচ নামিয়ে সেই ছবিটি তুলছিলাম, হঠাৎ এক ব্যক্তি চিৎকার করে বললেন, ‘ারে, এ তো উই আম্মা গার্ল!’ সেই মুহূর্তে বুঝলাম, গানটা সত্যিই মানুষজন চিনে গিয়েছে।

 

রাশা তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কৃতিত্ব দেন কোরিওগ্রাফার বস্কো মার্টিসকে। ‘বস্কো এবং ওঁর টিম আমার জন্যে খুব খেটেছেন। বস্কো স্যর একজন জিনিয়াস,” বলেন রাশা। তবে শুধু বস্কোই নন, রাশা জানালেন যে তাঁর এই অভিব্যক্তির অনুশীলনের পিছনে রয়েছেন তাঁর মা রবিনা । রাশা বলেন, ‘মা, সবসময় জানতেন আমি অভিনেত্রী হব। তিনি আমাকে রেখাজি, সরোজ খানজি এবং সাধনাজি-র পারফরম্যান্স দেখাতেন। দেখতে বলতেন। প্রতিটি এক্সপ্রেশন ধরে ধরে আমাকে শেখাতেন, কোন মুডে কেমন এক্সপ্রেশন দিতে হয় তা বুঝিয়ে বলতেন। ওটা শুধু মজা করে দেখানো ছিল না, বরং সত্যিই আমাকে শিখিয়েছেন অভিনয়ের কৌশল,’ বলেন রাশা।

তিনি আরও বলেন, ছোটবেলায় সাধনার ‘ঝুমকা গিরা রে’ গান দেখে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গেই এমন জনপ্রিয়তা—রাশা থাডানির যাত্রা যে অনেক দূর যাবে, তা বলাই যায়। এখন শুধু সময়ের অপেক্ষা, তিনি পরবর্তীতে আরও কী চমক নিয়ে আসেন দর্শকদের জন্য।


```