Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'কঠোর সমালোচনা করা হয়েছিল আমার', দশক পেরিয়ে আজও অভিমানী রা ওয়ান পরিচালক

দ্য ওয়াল ব্যুরো: বলিউড হোক বা হলিউড, স্কাইফাই ছবি মানেই এখন হলে দর্শকের ভিড়। তবে আজ থেকে এক যুগ অর্থাৎ ১২ বছর আগে ছবিটা মোটেই এমন ছিল না। সেই কারণেই ছবির গানগুলি সুপারহিট হলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল রা ওয়ান (Raone director was critic

'কঠোর সমালোচনা করা হয়েছিল আমার', দশক পেরিয়ে আজও অভিমানী রা ওয়ান পরিচালক

শেষ আপডেট: 1 June 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: বলিউড হোক বা হলিউড, স্কাইফাই ছবি মানেই এখন হলে দর্শকের ভিড়। তবে আজ থেকে এক যুগ অর্থাৎ ১২ বছর আগে ছবিটা মোটেই এমন ছিল না। সেই কারণেই ছবির গানগুলি সুপারহিট হলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল রা ওয়ান (Raone director was criticized)।

সেই ব্যর্থতার দায় এসে পড়েছিল পরিচালক অনুভব সিনহার কাঁধে। সেদিনের সেই তিরস্কারের স্মৃতি মনে পড়লে আজও একরাশ অভিমান ঘিরে ধরে পরিচালককে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই বললেন অনুভব।

রা ওয়ান পরিচালকের কথায়, এই ছবি সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ছিল। বিপুল বাজেটের ভিএফএক্স ব্যবহার করা হয়েছিল ছবিতে। অথচ সেই ছবি তখন গ্রহণ করতে পারেননি দর্শকরা।

ছবির ব্যর্থতার দায় প্রায় পুরোটাই চেপেছিল তার কাঁধে। তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছিল তাঁকে, জানালেন অনুভব। এমনকি ছবিটি না দেখেও অনেকেই খারাপ বলে দেগে দিয়েছিলেন যা সেইসময়ে কষ্ট দিয়েছিল তাঁকে। এমনকী শাহরুখ খান নিজেও টেলিভিশনের একটি অনুষ্ঠানে এই ছবিকে 'ফ্লপ' বলেছিলেন। তবে এতদিন পরেও যে এই ছবি নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে স্বীকার করে নেওয়া হয় যে এই ছবি সময়ের থেকে এগিয়ে ছিল, তাতেই খুশি পরিচালক।

১৯০ কোটির বাড়ির মালকিন ঊর্বশী! অভিনেত্রীর নতুন ঠিকানা মুম্বই


```