Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডেটিং অ্যাপে নাকি 'হিন্দু পাত্রী' খুঁজছেন রণবীর শোরে! চর্চায় অপর্ণা সেনের প্রাক্তন জামাই

বয়সের জায়গায় লেখা হয়েছে ৫২। পেশার জায়গায় অভিনেতা। তাঁর হৃদয়ে দ্রুত জায়গা কীভাবে করে নেওয়া যাবে, এই প্রশ্নের উত্তরের জায়গায় লেখা হয়েছে, উন্নত হিউমর সেন্স!

ডেটিং অ্যাপে নাকি 'হিন্দু পাত্রী' খুঁজছেন রণবীর শোরে! চর্চায় অপর্ণা সেনের প্রাক্তন জামাই

প্রাক্তন স্ত্রী ও ছেলের সঙ্গে রণবীর

শেষ আপডেট: 30 March 2025 17:33

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভাইরাল একটি স্ক্রিনশট। ডেটিং অ্যাপে অভিনেতা রণবীর শো'রে। পাত্রী খুঁজছেন অভিনেতা! শুধু কি তাই? কীরকম মেয়ে পছন্দ তারও বিবরণ রয়েছে! রয়েছে রণবীরের একাধিক ছবিও, সঙ্গে পছন্দ-অপছন্দ। ডেটিং অ্যাপটির নাম 'বাম্বেল'। সেখানেই দেখা যাচ্ছে রণবীর শোরের নাম নিয়ে খোলা হয়েছে এক প্রোফাইল। 

বয়সের জায়গায় লেখা হয়েছে ৫২। পেশার জায়গায় অভিনেতা। তাঁর হৃদয়ে দ্রুত জায়গা কীভাবে করে নেওয়া যাবে, এই প্রশ্নের উত্তরের জায়গায় লেখা হয়েছে, উন্নত হিউমর সেন্স! 'থিংস ইউ ক্যান বন্ড ওভার' অর্থাৎ কীভাবে দু'জনের মধ্যে সম্পর্ক মজবুত হবে এই প্রশ্নের উত্তরে লেখা আছে 'হিন্দু'! রণবীরের মোট তিনটি ছবি ওই প্রোফাইল থেকে ভাগ করে নেওয়া হয়েছে। সেই প্রোফাইলের স্ক্রিনশটই এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

বাম্বেলে অভিনেতাদের নাম নিয়ে 'ফেক প্রোফাইল' তৈরির ঘটনা নতুন কিছু নয়! এই প্রোফাইলটি কি আদপে রণবীরের তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহও। যদিও রণবীর এখনও পর্যন্ত এই নিয়ে মন্তব্য করেননি। প্রোফাইলটি যদি সত্যিই রণবীরের হয়েও থাকে তাতেও অবশ্য আপত্তি নেই নেটিজেনদের একটা বড় অংশের। রণবীর বহুদিন ধরে সিঙ্গল। ২০২০ সালে কঙ্কনা সেনশর্মার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। জীবন নতুন করে শুরু করার অধিকার তাঁরও রয়েছে। অন্তত এমনটাই মনে করেন রণবীরের ভক্তরা। 

রণবীর সুঅভিনেতা, যদিও গত বছর বিগবসে এসে তিনি দাবি করেছিলেন, তাঁর হাতে এখন সেরকম কাজ নেই। জানিয়ে রাখা যাক, বাংলার সঙ্গেও রণবীরের যোগ রয়েছে। অপর্ণা সেনের প্রাক্তন জামাই তিনি। ২০১০ সালে কঙ্কনা ও রণবীরের বিয়ে হয়। তাঁদের এক ছেলে রয়েছে, নাম হারুন। বিচ্ছেদ হয়ে গেলেও ছেলের দায়িত্ব বাবা-মা দু'জনেই ভাগ করে নিয়েছেন। 


```