Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মেসির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রণবীর! 'বাজিরাও'-এর কীর্তিতে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

দ্য ওয়াল ব্যুরো: কাতারে বিশ্বকাপ ফাইনাল দেখতে পৌঁছে গিয়েছিলেন বলিউড তারকা রনবীর সিং (Ranveer Singh)। সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। দীপিকা তো আবার ফিফার আমন্ত্রণে স্পেনের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার ক্যাসিয়াসের সঙ্গে বিশ্ব

মেসির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রণবীর! 'বাজিরাও'-এর কীর্তিতে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

শেষ আপডেট: 24 December 2022 11:51

দ্য ওয়াল ব্যুরো: কাতারে বিশ্বকাপ ফাইনাল দেখতে পৌঁছে গিয়েছিলেন বলিউড তারকা রনবীর সিং (Ranveer Singh)। সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। দীপিকা তো আবার ফিফার আমন্ত্রণে স্পেনের বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার ক্যাসিয়াসের সঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে মাঠেও নেমেছিলেন। কিন্তু কাতারে গেলেও মেসির (Lionel Messi) কাছাকাছি পৌঁছতে পারেননি তিনি। তাই সেলফি তোলার স্বপ্নপূরণ হয়নি।

এদিকে রণবীরের বন্ধু পেশায় ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন। পরে সেই ছবি পোস্টও করেছিলেন রোহন। এবার সেই দেখে আজব কাণ্ড করলেন পর্দার 'বাজিরাও'।

রোহনের ছবিটির মধ্যে কারিকুরি করে (photoshop) নতুন ছবি পোস্ট করলেন রনবীর। সঙ্গে ট্যাগ করে দিলেন রোহনকেও। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখলেন, 'তুমি ফটোশপ জানো মানে এই না যে আমাকে ছবি থেকে এডিট করে বাদ দিয়ে দেবে...'

দেখা যাচ্ছে, রোহন আর মেসির পাশে সেই ফ্রেমে ঢুকে পড়েছেন রণবীরও। শুধু তাই নয়, মেসির কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েও আছেন তিনি। সেই ছবি দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন অনুরাগীরাও। কেউ কেউ বলছেন, 'এই ছবি দেখলে মেসিও হয়তো হাসিতে ফেটে পড়বেন।'

মিঠুন একাই একশো, অনবদ্য রসায়ন মমতাশংকরের সঙ্গে! দেবও কম যান না, জমে উঠল 'প্রজাপতি'


```