Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ডিপফেকে মোদীর সমালোচনা, কংগ্রেসের প্রচারে রণবীর সিং! এফআইআর করলেন অভিনেতা

ভুয়ো ভিডিও নিয়ে এবার মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন রণবীর সিং।

ডিপফেকে মোদীর সমালোচনা, কংগ্রেসের প্রচারে রণবীর সিং! এফআইআর করলেন অভিনেতা

রণবীর সিং

শেষ আপডেট: 22 April 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের পর রণবীর সিং। ভোটের মরশুমে একের পর এক বলিউড অভিনেতা ডিপফেকের স্বীকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় দেদার ছড়াচ্ছে সেইসব ভুয়ো ভিডিও।

মোদী বিরোধী প্রচার করছেন রণবীর সিং, এমনই এক ভিডিও বেশ কয়েকদিন ধরে শোরগোল ফেলে দিয়েছে। যে বলিউড সুপারস্টারকে এযাবৎকাল রাজনীতির সাতে-পাঁচে দেখা যায়নি, তিনি কিনা লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে প্রচারের ময়দানে নেমেছেন! রণবীরের সেই ভুয়ো ভিডিও দেখে স্বাভাবিকভাবেই হকচকিয়ে যান অনুরাগীরা। তবে এই ভিডিও যে ডিপফেক,  তা বুঝতে খুব একটা সময় লাগেনি! আর ভুয়ো ভিডিও নিয়ে এবার মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন রণবীর সিং।

সম্প্রতি বারাণসীতে মনীশ মালহোত্রার এক ফ্যাশন শোয়ের জন্য গিয়েছিলেন রণবীর। সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজোও দেন তিনি। বারাণসী সফরের মাঝেই আচমকাই রণবীরের ভোটের প্রচারের একটি ভিডিও সামনে আসে।

কী এমন ছিল ওই ভিডিওতে? ঘাটে বসেই রণবীরকে বলতে শোনা যায়, “মোদিজীর একমাত্র লক্ষ্য আমাদের দেশের দুঃখ-দুর্দশা উদযাপন করা। আমাদের দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি… আমাদের দেশ অন্যায়ের পথে এত দ্রুত গতিতে এগোচ্ছে। তবে আমাদের নিজেদের অধিকার বুঝে নিতে হবে।” এই কথাগুলো আদতে রণবীর সিংয়ের নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে অভিনেতার মুখে কথাগুলি বসানো হয়েছে। এদিকে এই ডিপফেক ভিডিওর জন্য নেটপাড়ায় গেরুরা শিবিরের সমালোচনার মুখে পড়েন রণবীর। শেষে এক্স হ্যান্ডেলে তিনি লিখতে বাধ্য হন, “ডিপফেক ভিডিও থেকে সাবধান।”

সোমবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখায় এফআইআর দায়ের করেছেন রণবীর সিং। অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, “ আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। এবং ওই এআই জেনারেটেড ডিপফেক ভিডিও নিয়ে ইতিমধ্যে এফআইআরও দায়ের হয়েছে।”


```