Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

‘পুনর্জন্ম হয়েছে’, দু’মাস পর ফিরলেন রণবীর, নতুন ভিডিওতে আর কী বললেন? 

হাতজোড় করে রণবীরকে বলতে শোনা যায়, " অনুরাগীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তা আমাকে ও আমার পরিবারকে এই কঠিন সময়ে অনেক সাহায্য করেছে।"

‘পুনর্জন্ম হয়েছে’, দু’মাস পর ফিরলেন রণবীর, নতুন ভিডিওতে আর কী বললেন? 

রণবীর আল্লাহবাদিয়া

শেষ আপডেট: 30 March 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: গত দুই মাস যেন ঝড় বয়ে গিয়েছে রণবীর আল্লাহবাদিয়ার উপর দিয়ে। উপার্জনের রাস্তা বন্ধ, দিন কেটেছে আদালত চত্বরে। এক ধাক্কায় ইউটিউবে কমেছে সাবস্ক্রাইবারের সংখ্যা। সামাজিক মাধ্যমেও উঠেছে বয়কটের ডাক। তবে অবশেষে ফিরলেন তিনি। ঝড়-ঝাপটা সামলে ফিরে এলেন সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ দুই মাস পর পোস্ট করলেন কাজ সংক্রান্ত এক ভিডিও। তবে সেই ভিডিওতেও রণবীর চেয়ে নিলেন ক্ষমা। ঠিক কী কী বললেন তিনি? 

হাতজোড় করে রণবীরকে বলতে শোনা যায়, "অনুরাগীদের ধন্যবাদ। আপনাদের ইতিবাচক বার্তা আমাকে ও আমার পরিবারকে এই কঠিন সময়ে অনেক সাহায্য করেছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে, সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়ানো হয়েছে, মিডিয়াতেও নানা ধরনের প্রতিবেদন বের হয়েছে... কিন্তু তা সত্ত্বেও আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন।"

" />

রণবীর আরও যোগ করেন, "জীবনের কঠিন সময়েই মানুষ বুঝতে পারে শুধুমাত্র সফলতাই জীবনের অঙ্গ নয়। ব্যর্থতাও ভীষণ জরুরি। অনেকেই আমাকে নিজের ছেলের মতো ভালবাসেন, কেউ আমায় ভাই মনে করেন, সবার কাছে আমি ক্ষমা চাইছি।" গোটা ঘটনায় অনুতপ্ত রণবীর। তাঁর কথায়, "আগামী ২০-৩০ বছর আরও যতদিন আমি কন্টেন্ট বানানো আরও দায়িত্ববান হবো। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব রয়েছে। যদি সম্ভব হয় আমাকে আপনাদের মনে আরও একবার জায়গা করে দেবেন।" ইনস্টাগ্রামেও নিজের টিম ও পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবিও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। সেখানেও রণবীর লিখছেন, 'এক নতুন অধ্যায় শুরু হল। আমার পুনর্জন্ম হল।' 

কী করেছিলেন রণবীর? ঘটনার সূত্রপাত  কমেডি শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ। সেখানে বিচারকের আসনে ছিলেন রণবীর আল্লাবাদিয়া, কমেডিয়ান সময় রায়না এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর অপূর্ব মখিজা। শো-তে এক প্রতিযোগীকে রণবীর প্রশ্ন করেন,— সে কি আজীবন তার বাবা-মাকে সহবাস করতে দেখবে, নাকি নিজে একবার অংশ নিয়ে তা বন্ধ করবে?

এই প্রশ্ন শুনেই উপস্থিত বিচারক ও প্রতিযোগীরা হতবাক হয়ে যান। সময় রায়না তৎক্ষণাৎ মন্তব্য করেন, 'এই প্রশ্নগুলো আসলে রণবীরের বাতিল হওয়া পডকাস্টের প্রশ্ন।' শো-এর এই অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় প্রবল সমালোচনা। এটিকে অশ্লীল, অগ্রহণযোগ্য ও কুরুচিপূর্ণ বলে আখ্যা দেন বেশিরভাগ মানুষ। রণবীরের বিরুদ্ধে দায়ের করা হয় একাধিক এফআইআর। যদিও সে সব সামলে আবারও ফিরলেন রণবীর। দর্শক তাঁকে কতটা আপন করে নেন এখন সেটাই দেখার।


```