Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ইউটিউব থেকে 'ডায়মন্ড প্লে বাটন' পেলেন রণবীর, নেটপাড়া বলছে, 'এত কিছুর পরেও লজ্জা নেই!'

ইউটিউব কেরিয়ারের এক দশক পূর্তির লগ্নে ডায়মন্ড প্লে বাটনের সম্মান পেলেন জনপ্রিয় ইউটিউবার ও পডকাস্টার রণবীর আল্লাবাদিয়া।

ইউটিউব থেকে 'ডায়মন্ড প্লে বাটন' পেলেন রণবীর, নেটপাড়া বলছে, 'এত কিছুর পরেও লজ্জা নেই!'

রণবীর আল্লাবাদিয়া

শেষ আপডেট: 3 May 2025 21:45

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব কেরিয়ারের এক দশক পূর্তির লগ্নে ডায়মন্ড প্লে বাটনের সম্মান পেলেন জনপ্রিয় ইউটিউবার ও পডকাস্টার রণবীর আল্লাবাদিয়া। ‘বিয়ার বাইসেপস’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে ডায়মন্ড প্লে বাটন খুলে ধরতে দেখা যায়। ১০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবারের মাইলস্টোন ছুঁলে ইউটিউব এই সম্মান দেয়।

ভিডিওতে উঠে এসেছে তাঁর কনটেন্ট নির্মাণের দশ বছরের পথচলা। রয়েছে প্রথম দিকের ক্লিপিং, দেশের বহু প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকার এবং সেই সঙ্গে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটও। ভিডিওর ক্যাপশনে আল্লাবাদিয়া লেখেন, “ওয়াডলার এক ছেলে এই দিনের স্বপ্ন দেখেছিল… বড় স্বপ্ন দেখো। গত ১০ বছরের জন্য ধন্যবাদ।” এর পাশাপাশি তিনটি আলাদা ছবিতে ইউটিউবের সিলভার, গোল্ড ও ডায়মন্ড প্লে বাটনের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। পোস্টের ক্যাপশন ছিল সংক্ষিপ্ত—“easy”। তবে অনেকেই ছবিতে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, 'এত কিছুর পরেও একটুও লজ্জা নেই।' কেউ কেউ আবার আনন্দও প্রকাশ করেছেন। 

সম্প্রতি India’s Got Latent নামের এক কমেডি শোয়ে অংশ নিয়ে বিতর্কে জড়ান রণবীর। ওই শোয়ে ইনফ্লুয়েন্সার অপূর্ব মুখিজা ও আশীষ চঞ্চলানির উপস্থিতিতে আল্লাবাদিয়া এক মন্তব্য করেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়। পরবর্তীকালে একাধিক এফআইআর দায়ের হয় অনুষ্ঠানের সঞ্চালক ও অতিথিদের বিরুদ্ধে।

ঘটনার পরই তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করে মহারাষ্ট্র সাইবার সেল। তবে, সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তদন্ত চলাকালীন তাঁর পাসপোর্ট ফেরত দেওয়া হোক। সেই নির্দেশের ভিত্তিতে ফের আন্তর্জাতিক সফরের সুযোগ পান আল্লাবাদিয়া। এ বিষয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি, যেখানে বিমানবন্দরে একটি স্যুটকেস হাতে দাঁড়িয়ে ছবি দেন এবং লেখেন, “পাসপোর্ট পেয়ে গেলাম, বন্ধুরা।” সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।

ঘটনার পরে এক্স (পূর্বতন টুইটার)-এ প্রকাশিত ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে আল্লাবাদিয়া বলেন, “মন্তব্যটি ছিল অপ্রাসঙ্গিক এবং একেবারেই রসিকতা নয়।” পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিত ক্ষমাপত্রও পাঠান তিনি। রণবীর আল্লাবাদিয়ার এই মাইলস্টোন কেরিয়ারের এক বড় মঞ্চ, তবে বিতর্কের প্রেক্ষাপটে তা কিছুটা ধোঁয়াশায় ঢাকা পড়েছে বলেই মনে করছেন অনেকে।


```