Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পিকচার আভি বাকি হ্যায়! সময় রায়না দ্রুত ফিরছেন শো নিয়ে, ঘোষণা করে দিলেন রণবীর

ইনস্টাগ্রামে তার ‘আস্ক মি অ্যানিথিং’ সেশন চলাকালীন ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া ভারতের বিতর্কিত শো 'India’s Got Latent' নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

পিকচার আভি বাকি হ্যায়! সময় রায়না দ্রুত ফিরছেন শো নিয়ে, ঘোষণা করে দিলেন রণবীর

রণবীর আল্লাবাদিয়া ও সময় রায়না

শেষ আপডেট: 17 April 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে তার ‘আস্ক মি অ্যানিথিং’ সেশন চলাকালীন ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া ভারতের বিতর্কিত শো 'India’s Got Latent' নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। বুধবার রাতে আয়োজিত সেশনটি ছিল রণবীরের পক্ষ থেকে প্রথম সরাসরি মন্তব্য। আর পুরোটাই ছিল ২০২৪-এ করা বিতর্কিত মন্তব্য ও সেই ঘটনার পরে তাঁর কেমন সময় কেটেছে তা নিয়ে।

একটি প্রশ্নের উত্তরে রণবীর জানিয়েছেন, শোয়ের ঘটনার পর তিনি এবং কমেডিয়ান সময় রায়না আরও ঘনিষ্ঠ বন্ধু হয়েছেন। তিনি বলেন, "সময় ফিরে আসবে। আমরা সবাই একে অপরকে আরও কাছ থেকে জানলাম এই ঘটনার পর। ভাল ও খারাপ সময়ে একে অপরকে সমর্থন করতে হবে। আমার ভাই (সময়) তো ইতিমধ্যেই মিডিয়া লেজেন্ড। ঈশ্বর আমাদের দেখছেন। আর আমি তো আশীষ চাঞ্চলানী ও দ্য রেবেল কিডকেও বলব, ভালবাসি। পিকচার আভি বাকি হ্যায়।"

এটি ছিল রণবীরের শো 'India’s Got Latent' নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তার প্রথম বড় মন্তব্য, যা নিয়ে জনসমক্ষে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে, রণবীর আল্লাবাদিয়া এক প্রশ্ন করে একজন প্রতিযোগীকে এমন একটি যৌন প্রশ্ন করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় একেবারেই মেনে নেওয়া হয়নি।সেই মন্তব্যটি নিয়ে প্রচণ্ড সমালোচনা সৃষ্টি হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক FIR দায়ের করা হয়।

জাতীয় মহিলা কমিশন (NCW) এ ঘটনার পরে হস্তক্ষেপ করলে রণবীর ক্ষমা প্রার্থনা চান। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছিল, তবে আদালত তার মন্তব্যকে "অশ্লীল" বলে অভিহিত করে। 

সম্প্রতি তার পডকাস্টের মাধ্যমে ফিরে এসে রানবীর বলেন, “প্রিয় ভারতবাসী, আবার একটা সুযোগ চাই। আমরা আমাদের পডকাস্টের মান উন্নত করব, এবং প্রতি সপ্তাহে ৪টি নতুন পর্ব আসবে, যেখানে ভারতীয় ইতিহাস, সংস্কৃতি এবং ব্যক্তিগত উন্নতির বিষয়ে আলোচনা হবে।" এই ঘটনার পর, রানবীর আল্লাবাদিয়া সামাজিক মাধ্যমে তার ফিরে আসার ঘোষণা করেন এবং ভবিষ্যতে তার কাজের মান আরও ভাল করার প্রতিশ্রুতি দেন।


```