Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

দেবীকে বললেন ‘মহিলা ভূত’! ‘কান্তারা’ নিয়ে বিতর্কিত মন্তব্যে আইনি প্যাঁচে রণবীর সিং

রণবীর সিংয়ের ‘কান্তারা’ মন্তব্যে বিতর্ক! দেবীকে ‘মহিলা ভূত’ বলায় বেঙ্গালুরুতে দায়ের এফআইআর।

দেবীকে বললেন ‘মহিলা ভূত’! ‘কান্তারা’ নিয়ে বিতর্কিত মন্তব্যে আইনি প্যাঁচে রণবীর সিং

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 January 2026 12:34

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল অভিনয়ের দিক থেকে রণবীর সিংয়ের (Ranbir Singh) কেরিয়ারে যেমন সাফল্যের বছর হয়ে উঠেছে, তেমনই এই বছরেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন অভিনেতা। আন্তর্জাতিক মঞ্চে ‘কান্তারা’ প্রসঙ্গে করা এক মন্তব্য ঘিরে এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর (Kantara controversy)।

বুধবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, রণবীরের মন্তব্যে হিন্দু ধর্ম ও তুলু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।

অভিযোগ অনুযায়ী, ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ ছবিতে ঋষভ শেট্টির ‘দৈব নৃত্য’-এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে তুলু সম্প্রদায়ের আরাধ্য দেবী চামুণ্ডাকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন রণবীর। অভিযোগকারীর দাবি, এই মন্তব্যের মাধ্যমে কর্নাটকের গুরুত্বপূর্ণ দেবী চামুণ্ডাকে অপমান করা হয়েছে। আমাদের কাছে এই দেবীর গুরুত্ব অত্যন্ত গভীর, এমনটাই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (IFFI)-এর মঞ্চে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ নিয়ে কথা বলছিলেন রণবীর। সেই সময় তিনি বলেন, “আমি এই ছবিটি দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে, ঋষভ! বিশেষ করে যখন এক ‘মহিলা ভূত’ আপনার উপর ভর করেছিল!”

এরপর মঞ্চেই তিনি সেই দৃশ্যটি অনুকরণ করে দেখান, যেখানে চামুণ্ডা মাতা ঋষভ শেট্টির চরিত্রে প্রবেশ করেন। চোখ ঘোরানো, জিভ বার করে সেই দৃশ্য উপস্থাপন করেন রণবীর, যা দেখে ঋষভ-সহ উপস্থিত সকলে হেসে ওঠেন। পরে রণবীর মজার ছলে বলেন, “আমাকে কি কেউ ‘কান্তারা ৩’-তে দেখতে চাও? তাহলে জানিও।”

প্রসঙ্গত, ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’-এর ক্লাইম্যাক্সে ঋষভ শেট্টিকে দৈব নারী অবতারে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই দৃশ্যের প্রসঙ্গ তুলতেই রণবীর তুলু সম্প্রদায়ের দেবীকে ‘মহিলা ভূত’ বলে উল্লেখ করেন, আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক।

ঘটনার পর রণবীর ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও তাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। তবে এফআইআর দায়েরের পর এখনও পর্যন্ত রণবীর সিংয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


```