Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘অ্যানিম্যাল পার্ক’ মুক্তির আগে মেয়ে রাহাকে নিয়ে জাপান যেতে চান রণবীর! রয়েছে এই 'বিশেষ' কারণও

‘অ্যানিম্যাল’ জাপানে মুক্তির আগে আবেগঘন স্মৃতির কথা ভাগ করলেন রণবীর।

‘অ্যানিম্যাল পার্ক’ মুক্তির আগে মেয়ে রাহাকে নিয়ে জাপান যেতে চান রণবীর! রয়েছে এই 'বিশেষ' কারণও

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 February 2026 18:42

দ্য ওয়াল ব্যুরো: সন্দীপ রেড্ডী বাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝড় তুলেছিল। একই সঙ্গে ছবিটি ঘিরে তৈরি হয়েছিল প্রবল বিতর্কও। নারীবিদ্বেষী বলেও একাধিক মহল থেকে কটাক্ষের মুখে পড়তে হয় এই ছবিকে। তবে সমালোচনা সত্ত্বেও রণবীর কাপুরের অনুরাগীদের মধ্যে ছবিটির গ্রহণযোগ্যতা ছিল চোখে পড়ার মতো। ছবির শেষেই নির্মাতারা ইঙ্গিত দিয়েছিলেন, গল্প এখানেই শেষ নয়, আসছে পরবর্তী অধ্যায়, যার নাম ‘অ্যানিম্যাল পার্ক’। ইতিমধ্যেই সেই ছবির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

তার মধ্যেই সুখবর, ‘অ্যানিম্যাল’ এবার মুক্তি পেতে চলেছে জাপানে। এই দেশটির সঙ্গে রণবীর কাপুরের যোগ বহু পুরনো। দাদু রাজ কাপুরের হাত ধরেই জাপানের সঙ্গে প্রথম পরিচয় তৈরি হয়েছিল কপূর পরিবারের। রাজ কাপুরের জনপ্রিয় গান ‘মেরা জুতা হ্যায় জাপানি’ আজও জাপানে সমানভাবে পরিচিত। জাপানে ছবিমুক্তির আগে রণবীর নিজেই এই আবেগের কথা ভাগ করে নিলেন।

অভিনেতা বলেন, “এই দেশটার সঙ্গে আমার সংযোগ ছোটবেলা থেকেই, দাদু রাজ কাপুরের মাধ্যমে। জাপানের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। আমার খুব ইচ্ছে, মেয়ে রাহাকে নিয়ে সেখানে যাওয়ার।” মেয়ের জন্মের পর রণবীরের জীবন অনেকটাই বদলে গিয়েছে বলেও জানান তিনি। কাজের সময় বাদ দিলে বাকি সময়টা তিনি মেয়ের সঙ্গেই কাটান। আলিয়া ভট্টও একাধিকবার জানিয়েছেন, ছোট রাহা তার বাবার সঙ্গেই সময় কাটাতে বেশি ভালবাসে।

কাজের দিক থেকে আপাতত রণবীর ব্যস্ত তাঁর আসন্ন দুটি বড় প্রজেক্টে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলছে। এই ব্যস্ততার কারণেই ‘অ্যানিম্যাল পার্ক’ কবে শুরু হবে, তা নিয়ে কৌতূহল ছিল অনুরাগীদের। জানা গিয়েছে, পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গা বর্তমানে ‘স্পিরিট’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং শুরু হতে ২০২৭ সাল হয়ে যেতে পারে।
 


```