
শেষ আপডেট: 19 January 2024 17:42
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মেয়ের বাবা হয়েছেন রণবীর কাপুর। স্ত্রী আলিয়া ভাট সম্মানিত হয়েছেন জাতীয় পুরস্কারে। তারপরও অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হলেন অভিনেতা। কিন্তু কেন?
রনবীরকে ইন্ডাস্ট্রির সবাই ক্যাসানোভা বলেই চেনে। যেদিন থেকে বলিউডে পা রেখেছেন, সেদিন থেকেই নানান অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে ঋষি পুত্রের। কখনও সোনম কাপুর, বিপাশা বসু, কখনও দীপিকা বা ক্যাটরিনা। এত বছর ধরে এতজনের সঙ্গে প্রেম করার পর যখন আলিয়ার সঙ্গে রণবীর থিতু হলেন, ওনার ভক্তরা যেন হাঁফ ছেড়ে বাঁচে।
কয়েক বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন দুজনে। তার কিছু মাসের মধ্যেই মেয়ে রাহার জন্ম হয়। শোনা যায় মা-বাবার মধ্যে বাবাকেই নাকি রাহার বেশি পছন্দ।
এরই মধ্যে মুক্তি পায় রণবীরের বহু আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি 'অ্যানিম্যাল' গোটা বিশ্বে প্রায় ৯০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। সেখানে তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনাও হয়।
সেই দৃশ্য নিয়েই আবার কথা উঠলে রণবীর জানান, আলিয়ার সঙ্গে কথা বলে উনি এই দৃশ্যের জন্য রাজি হন। আলিয়া বলেন, চরিত্রের প্রয়োজনে ও পরিচালক যদি অন্য কোনও নায়িকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বলেন, তবে সেটা করা উচিত। এমন কী তৃপ্তির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য আলিয়া সাহায্যও করেন অভিনেতাকে।
স্ত্রীর কাছ থেকে মানসিক সমর্থন পেয়ে তবেই অ্যানিম্যালের অভিনেত্রীর সঙ্গে এই দৃশ্যে অভিনয় করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বলিউডের চকলেট বয়।
দেড় মাসের ওপর হয়ে গেল মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল'। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ওটিটিতেও আসতে চলেছে এই বহু চর্চিত এই ছবি। অনেক পরিচালক, অভিনেতা এই সিনেমা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের মন্তব্যের পাল্টা মন্তব্য করে আক্রমণ করেছেন 'অ্যানিম্যাল'এর পরিচালক।
এই সিনেমার দ্বিতীয় ভাগও বেরবে বলে জানিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, নাম 'অ্যানিম্যাল পার্ক'। অন্যদিকে 'ব্রহ্ম্রাস্ত্র'রও দ্বিতীয় ভাগ আসতে চলেছে বলে জানিয়েছেন পরিচালক অয়ন মুখার্জি।