Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

জীবন্ত ভিক্টর হলেন প্রয়াত কল্যাণ, রাষ্ট্রপতির পদ্ম পুরস্কারে ভুল! মস্করা সোশ্যাল ওয়ালে

দ্য ওয়াল ব্যুরো: গত ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় পদ্ম সম্মান (Padma Vibhushan) প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। গতকাল সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রাপকদের হাতে পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)

জীবন্ত ভিক্টর হলেন প্রয়াত কল্যাণ, রাষ্ট্রপতির পদ্ম পুরস্কারে ভুল! মস্করা সোশ্যাল ওয়ালে

শেষ আপডেট: 29 March 2022 07:53

দ্য ওয়াল ব্যুরো: গত ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় পদ্ম সম্মান (Padma Vibhushan) প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। গতকাল সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রাপকদের হাতে পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ভেরিফায়েড টুইটার হ্যান্ডল ও ফেসবুক পেজ থেকে সেসব ছবিও পোস্ট করা হয়েছিল। কিন্তু একটি ছবি নিয়ে আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায়। যা কি না রাষ্ট্রপতি ভবনের ডিজিটাল সেলের ভুল হিসেবেই দেখছেন অনেকে।

(Padma Vibhushan) ছবিতে কী দেখা যাচ্ছে?

অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি কোবিন্দের হাত থেকে পদ্ম সম্মান নিচ্ছেন। অভিনেতার মুখে সেই হাসি। যা বহু সিনেমায় বাঙালির কাছে পরিচিত। কিন্তু ছবির ক্যাপশন দেখেই চোখ কপালে তুলতে হয়!

সেখানে লেখা, সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য প্রয়াত কল্যাণ সিংকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান প্রদান।

কল্যাণ সিং কে?

তিনি ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সময়ে তিনিই ছিলেন লখনউয়ের কুর্সিতে। গত বছর কল্যাণ সিংয়ের জীবনাবসান হয়। এবার তাঁর নাম পদ্ম সম্মানের জন্য চূড়ান্ত করে কেন্দ্রের স্ক্রিনিং কমিটি। তাতে সিলমোহর দেয় রাইসিনা হিলস।

ভিক্টর পদ্মশ্রী পেয়েছেন শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য। কিন্তু তাঁর ছবিতে কল্যাণ সিংয়ের নাম নিয়ে মস্করা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ লিখেছেন, প্রয়াত কল্যাণ সিং মুখে প্লাস্টিক সার্জারি করে ভিক্টর বন্দ্যোপাধ্যায় হয়ে গিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতির পোস্ট

এ ব্যাপারে সকলেই অবগত যে ডিজিটাল প্রচারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা এই স্তরের নেতারা নিজেরা কেউ করেন না। তাঁদের টিম থাকে। অনেকের মতে, এই ত্রুটি আসলে রাইসিনার সাইবার সেলের। যা বর্তেছে রাষ্ট্রপতির ঘাড়ে।

এবছর বাংলার তিন জন পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় পদ্ম সম্মান ফিরিয়েছিলেন নানান কারণে। সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াতও হয়েছেন। কিন্তু সম্মান প্রদানের পর দেখা গেল বাংলার ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পাশে লেখা হল প্রয়াত কল্যাণ সিংয়ের নাম।

মমতা কি বিচারব্যবস্থার উপরেও আস্থা হারাচ্ছেন, বিরোধীদের জোটবদ্ধ হওয়ার ডাক তৃণমূলনেত্রীর


```