Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পরিচালক রামগোপাল বর্মার ৩ মাসের জেল, শাস্তি ঘোষণা মুম্বইয়ের আদালতে

তিনমাসের মধ্যে ৩.৭২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

পরিচালক রামগোপাল বর্মার ৩ মাসের জেল, শাস্তি ঘোষণা মুম্বইয়ের আদালতে

রামগোপাল বর্মা

শেষ আপডেট: 24 January 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের প্রখ্যাত পরিচালক রামগোপাল বর্মাকে তিন মাসের কারাদণ্ড দিল আদালত। মুম্বইয়ের একটি আদালত চেক বাউন্স মামলায় এই শাস্তি ঘোষণা করে মঙ্গলবার। সাত বছর আগে শ্রী নামে একটি কোম্পানি এই মামলা দায়ের করে। কোম্পানির তরফে মহেশচন্দ্র মিশ্র বর্মার বিরুদ্ধে নেগশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনে অভিযোগ এনেছিলেন।

আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত এই মামলায় রামগোপালকে দোষী সাব্যস্ত করে তিনমাসের কারাদণ্ডের রায় শুনিয়েছে। এছাড়াও দোষী ব্যক্তিকে অভিযোগকারীকে তিনমাসের মধ্যে ৩.৭২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সময়ের মধ্যে ক্ষতিপূরণ দিতে না পারলে বর্মাকে অতিরিক্ত তিনমাস জেলের সাজা ঘোষণা করে আদালত। রায় ঘোষণার দিন রামগোপাল হাজির না থাকায় আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। স্থানীয় আদালতকে গ্রেফতারের নির্দেশ দিয়ে জেলে ঢোকানোর আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রামগোপাল বর্মা সোশ্যাল মিডিয়ায় এক প্রতিক্রিয়ায় লিখেছেন, আমার এবং আন্ধেরি আদালত নিয়ে একটি খবরের বিষয়ে জানাই, এই মামলাটি সাত বছরের পুরনো। টাকার পরিমাণ ছিল ২ লক্ষ ৩৮ হাজার টাকা, যা আমার প্রাক্তন কর্মস্থানের সঙ্গে জড়িত। আমার আইনজীবীরা মামলাটি পর্যবেক্ষণ করছেন। বিষয়টি এখনও আদালতে থাকায় আমি কোনও মন্তব্য করছি না।


```