
শেষ আপডেট: 21 February 2024 21:46
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের অক্টোবরে 'ইন্সটা অফিশিয়াল' হয়েছিল তাঁদের সম্পর্ক। অভিনেত্রী রাকুলপ্রীত সিং এবং অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি অবশেষে বিয়ে করলেন।
পরিবার এবং অল্প সংখ্যক পরিচিত মানুষদের নিয়েই বিয়ের আসর বসেছিল দেশের 'পার্টি ক্যাপিটাল' গোয়ায়। তাঁদের স্বপ্নের সেই বিয়ের কিছু ছবি এখন সামনে এল।
জ্যাকি এবং রাকুলের পোশাকে ছিল গোলাপি ছোঁয়া। লেহেঙ্গা-চোলি সেট পরেছিলেন রাকুল এবং শেরওয়ানিতে বরবেশে ধরা দিয়েছেন জ্যাকি। বুধবারই সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। রিল লাইফে সফল বলিউড জুটি হয়ে উঠতে না পারলেও রিয়েল লাইফে সফল জুটি হয়ে ওঠার শপথ নিলেন তাঁরা।
দক্ষিণ গোয়ার এক বিলাসবহুল হোটেলে বসেছিল এই বিয়ের আসর। দুই পরিবারের ভিন্ন সংস্কৃতি হওয়ায় শিখ এবং সিন্ধি এই দুই মতে বিয়ে হয়েছে তাঁদের।
জানা গেছে, বৃহস্পতিবারই মুম্বইয়ে একটা গ্র্যান্ড রিশেপসনের প্ল্যান করছেন তাঁরা। সেখানেই হাজির হবে বলিউড এবং দক্ষিণ সিনেমা ইন্ডাস্ট্রির তাবড় ব্যক্তিত্বরা।