Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘রক্তবীজ ২’—পুজোর পর্দায় ফের টানটান থ্রিলারের প্রতিশ্রুতি নন্দিতা-শিবপ্রসাদের

এক পুজোয় সিলভার স্ক্রিনে কয়েক বছর আগেই এক ঝড় উঠেছিল। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের থ্রিলার ছবি ‘রক্তবীজ’। 

‘রক্তবীজ ২’—পুজোর পর্দায় ফের টানটান থ্রিলারের প্রতিশ্রুতি নন্দিতা-শিবপ্রসাদের

আসছে ‘রক্তবীজ ২।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 17 September 2025 13:09

দ্য ওয়াল ব্যুরো: এক পুজোয় সিলভার স্ক্রিনে কয়েক বছর আগেই এক ঝড় উঠেছিল। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের থ্রিলার ছবি ‘রক্তবীজ’। সেই রোমাঞ্চ, সেই উত্তেজনার জোয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আসতে চলেছে ‘রক্তবীজ ২’। দুর্গাপুজোতে মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল। এবং তা ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা বাড়ছে। আর ঠিক তার মাঝেই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ট্রেলার—দর্শকদের টেনে নিয়ে এল এক রহস্যের আবরণে, চক্রান্তের এক ভয়ংকর পৃথিবীতে।

ছবির নানা ঝলক সামনে এসেছে, প্রতিবারই ছিল দর্শকের জন্য এক নতুন চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। রক্তবীজ ২-এর ট্রেলার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর। ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক, সন্ত্রাস দমনে দুই দেশের ভূমিকা, রাজনৈতিক টানাপড়েন—সবকিছুই যেন দমবন্ধ করা এক আবহ তৈরি করেছে।

ট্রেলারে দেখা যায়, অপরাধী মুনিরকে খুঁজে পেতে মরিয়া ‘পঙ্কজ সিংহ’ আবির চট্টোপাধ্যায়। রয়েছেন মিমি চক্রবর্তী অভিনীত দাপুটে পুলিশ কর্তা ‘সংযুক্তা’। আগের ছবিতে কেবল দায়িত্ববান অফিসার হিসেবেই তাঁকে পাওয়া গিয়েছিল, এবার দর্শকের বাড়তি পাওনা আবির-মিমির রোম্যান্স। সমুদ্র সৈকতে মিমির বিকিনি লুক যেন ট্রেলারেই তৈরি করে দেয় অন্য এক রকম আলোড়ন।

ছবির বিশেষ আকর্ষণ অঙ্কুশ-কৌশানি জুটি। তবে ভিলেনের ভূমিকায় অঙ্কুশের উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। তাঁর সংলাপ—“সব নেতারা খুনি। আমার দেশের নেতা নিজের স্বার্থে নিরপরাধদের মারে…”—এক নিঃশ্বাসেই কাঁপিয়ে দেয় দর্শককে। আবির ও অঙ্কুশের লড়াইয়ের দৃশ্য চোখের পলক ফেলতে দেয় না। যেন সূচাগ্র মেদিনী কেউ কাউকে ছাড়তে রাজি নয়।

 


ট্রেলারে নুসরত জাহানকেও দেখা যায় ঝলক হিসেবে। আর প্রত্যাশিতভাবেই ফিরে এসেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। রক্তবীজ-এ প্রণব মুখোপাধ্যায়ের আদলে রাষ্ট্রপতির ভূমিকায় তাঁর উপস্থিতি ছিল একেবারে স্মরণীয়। সেই উজ্জ্বল ছাপ রেখেই তিনি এবারও হাজির হয়েছেন। রয়েছেন সীমা বিশ্বাস, শেখ হাসিনার আদলে নির্মিত সুলতানা রহমান চরিত্রে। মাত্র কয়েকটি ঝলকেই তিনি প্রমাণ করেছেন, বরাবরের মতোই স্বকীয় তিনি।

উঠে এসেছে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক চাপানউতোর, দুই দেশের সন্ত্রাস দমনের তৎপরতা। আর সেই সঙ্গে আবিরকে দেখা গিয়েছে একেবারে নতুনভাবে—রোদচশমায় যেন একেবারে অ্যাকশন হিরো। আগের ছবির মতোই এবারও পটভূমি তৈরি হয়েছে বাস্তব ইতিহাস ঘিরে।

 

প্রথম রক্তবীজ-এ ছিল খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপট। এবার নন্দিতা-শিবপ্রসাদের কাহিনিতে জীবন্ত হয়ে উঠেছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। উঠে আসবে পদ্মাপাড়ের গল্পও। নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে শৈশবের কয়েকটি বছর কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। সেই বাড়ি, সেই মন্দির, সেই আপ্যায়ণের মুহূর্তও জায়গা করে নিয়েছে ছবিতে। আর তার সঙ্গেই লুকিয়ে আছে মুনির (অঙ্কুশ) নামের এক ভয়ংকর ভিলেনের কাহিনি।

সবশেষে ট্রেলারের এক বিশেষ মুহূর্তে বাজে দ্বিজেন্দ্রগীতি—যা যেন এই রহস্যময় থ্রিলারের ভিতরেও এক আলাদা আবহ তৈরি করে দেয়।
সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, রক্তবীজ ২ শুধু অ্যাকশন, রহস্য বা চক্রান্তের গল্প নয়, বরং ভারত-বাংলাদেশের ইতিহাস, সম্পর্ক আর আবেগের টানাপড়েনও বয়ে আনবে। ২৬ সেপ্টেম্বর, পুজোর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। আগের ছবির মতোই দর্শককে মুগ্ধ করবে কি না, সে উত্তর সময়ই দেবে। তবে ট্রেলারের ঝলকেই স্পষ্ট—এই পুজোয় বড়পর্দায় ফের এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন দর্শক।


```