Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

চেক বাউন্স মামলাতেই বদলে গেল জীবন! জেল থেকে বেরিয়েই বিরাট সারপ্রাইজ দিলেন রাজপাল

৯ কোটির চেক বাউন্স মামলায় জেলযাত্রার পরই জীবনে বড় মোড়!

চেক বাউন্স মামলাতেই বদলে গেল জীবন! জেল থেকে বেরিয়েই বিরাট সারপ্রাইজ দিলেন রাজপাল

রাজপাল যাদব

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 February 2026 15:54

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাসে অভিনেতা রাজপাল যাদবের (Rajpal Yadav) জীবনে যা যা ঘটেছে, তা যেন কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ৯ কোটির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ১১ দিন পর তিহাড় জেল থেকে মুক্তি পান তিনি। জেল থেকে বেরিয়েই প্রথমে শাহজাহানপুরের পৈতৃক ভিটেতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। সেই অধ্যায় শেষ হতে না হতেই ফের বিনোদুনিয়ায় কাজের সুযোগ এসে যায় তাঁর হাতে। আর এবার সেই নতুন পথচলার সঙ্গেই আরও একটি অধ্যায় শুরু করলেন রাজপাল—নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করে।

সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন অভিনেতা। ভিডিওয় তিনি বলেন, “নমস্কার বন্ধুরা, আমি আপনাদের রাজপাল। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি, আমি নতুন এক জার্নি শুরু করতে চলেছি। আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই। আজ থেকে আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হল। চ্যানেলের নাম ‘রাজপাল নৌরং যাদব’। আট থেকে আশি—সব বয়সের মানুষের জন্য থাকবে বিনোদনের রসদ। সঠিক ও ভালো কনটেন্ট দেওয়ার চেষ্টা করব, যাতে সবাই আমার ভিডিও উপভোগ করতে পারেন।”

জেলমুক্তির পর পারিবারিক দায়িত্ব সামলে খুব দ্রুতই কাজে ফেরেন রাজপাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বহুদিন ধরেই সোশাল মিডিয়ায় তাঁর ছবি ও কণ্ঠস্বরের অপব্যবহার লক্ষ্য করছিলেন। কখনও ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি নিয়ে আলোচনা করতেন। তখন থেকেই নিজস্ব কিছু শুরু করার ভাবনা মাথায় আসে। সেই সময়ই সাকেত সাওহানির সঙ্গে যোগাযোগ হয় তাঁর। দু’জনের আলোচনার পর সিদ্ধান্ত পাকা হয়—নিজের ইউটিউব চ্যানেলই হবে সেই নতুন মঞ্চ। “আমি সত্যিই আপ্লুত। একটা কঠিন সময় পেরিয়েছি। সেই সময় যেভাবে ভক্তরা আমার পাশে দাঁড়িয়েছেন, তা ভোলার নয়,” বলেন রাজপাল।

উল্লেখ্য, জেলযাত্রা রাজপালের কাছে অনেকটা ‘শাপে বর’ প্রমাণিত হয়েছে বললেও অত্যুক্তি হবে না। তাঁর দুঃসময়ের কথা শুনে বলিউডের একাধিক তারকা ও নির্মাতা এগিয়ে আসেন। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং সিনেমার প্রস্তাব আসতে শুরু করে একের পর এক। গায়ক গুরু রানধাওয়া আগাম পারিশ্রমিক দিয়ে মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। ‘ইয়েস ম্যাডামে’-র সিইও মায়াঙ্ক আর্য তাঁদের সংস্থার বিজ্ঞাপনী ভিডিওতে কাস্ট করার ইচ্ছা প্রকাশ করেন। বক্সার বিজেন্দর তাঁর পরবর্তী ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেন রাজপালকে। এমনকি পরিচালক প্রিয়দর্শনও দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে কাজের অফার দেন।


```