Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৩২ বছর পর রজনীকান্ত-অমিতাভ এক ফ্রেমে, নস্টালজিয়ায় ভাসছে নেটপাড়া

৩২ বছর পর রজনীকান্ত-অমিতাভ এক ফ্রেমে, নস্টালজিয়ায় ভাসছে নেটপাড়া

শেষ আপডেট: 3 October 2023 19:40

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা দু'জনেই সুপারস্টার। একজন দক্ষিণের অবিসংবাদী নায়ক, অন্য জন সারা ভারতের 'শাহেনশাহ'। বলিউডের অন্যতম আলোচিত দুই সুপারস্টারের বন্ধুত্বও দেখার মতো। বন্ধুত্বের মধ্যেও যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন রজনীকান্ত এবং অমিতাভ। দু'জনে যখন একসঙ্গে পর্দায় আসেন তাঁদের সেই রসায়নেও যেন বুঁদ হয়ে থাকেন অনুরাগীরা। 

তবে এই দুই সুপারস্টারকে দীর্ঘদিন একসঙ্গে পর্দায় দেখেননি অনুরাগীরা। শেষবার 'হাম' ছবিতে এক ফ্রেমে এসেছিলেন দুই মহাতারকা। তবে তারপর ৩ দশক পেরিয়ে গেছে। তবে রজনীকান্ত-অমিতাভের অনুরাগীরা অবশ্য আশা ছাড়েননি। এখনও তাঁরা মুখিয়ে থাকেন প্রিয় দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখবেন বলে। এবার তাঁদের জন্য সুখবর। ৩২ বছর পর ফের পর্দায় একসঙ্গে আসতে চলেছেন অমিতাভ বচ্চন এবং রজনীকান্ত। 

রজনীকান্তের আগামী ছবি 'থ্যালাইভার ১৭০'-তে যোগ দিতে চলেছেন অমিতাভ বচ্চন। মঙ্গলবার এক্স হ্যান্ডলে ছবির নির্মাতারা জানালেন এই সুখবর। অমিতাভের যোগদানের ফলে নতুন উচ্চতায় পৌঁছবে 'থ্যালাইভার ১৭০'। স্বাভাবিক ভাবেই এই ঘোষণায় উচ্ছ্বসিত দুই সুপারস্টারের অনুরাগীরা। প্রসঙ্গত, এতদিন শোনা যাচ্ছিল এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি থাকছেন রানা দগ্গুবতি, ফাহাদ ফাজিলের মতো তারকারা। এবার 'শাহেনশাহ'-র যোগদানে এই ছবি যে অন্য মাত্রা পেল তা মানছেন নির্মাতারাও। 

নেটপাড়ায় এই ঘোষণার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ভেসেছেন অনুরাগীরা। অনেকে রজনীকান্ত-অমিতাভের পুরনো ছবি শেয়ার করে যেন নস্টালজিক হয়ে পড়েছেন। জানা গেছে, আগামী জানুয়ারিতেই দক্ষিণ ভারতে পোঙ্গল উৎসবের সময়ে সারা ভারতে মুক্তি পাবে 'থ্যালাইভার ১৭০'। বিগ বাজেটের এই ছবি দেখতে আপাতত মুখিয়ে সকলেই।  


```