Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

মার্চেই কলকাতায় রাজকুমার! ‘মহারাজ’ সাজতে কোথায় কোথায় ব্যাটিং করবেন?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘প্রিন্স অফ ক্যালকাটা’র শুটিংয়ের জন্য মার্চে কলকাতায় আসছেন রাজকুমার রাও।

মার্চেই কলকাতায় রাজকুমার! ‘মহারাজ’ সাজতে কোথায় কোথায় ব্যাটিং করবেন?

রাজকুমার রাও, সৌরভ গঙ্গোপাধ্যায়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 February 2026 21:18

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়–এর (Sourav Ganguly) বায়োপিক নিয়ে বহুদিন ধরেই আগ্রহ তুঙ্গে। অবশেষে সেই ছবির প্রস্তুতি আরও একধাপ এগোল। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ চরিত্রে অভিনয়ের জন্য আগামী মার্চ মাসেই কলকাতায় আসতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। সম্প্রতি উজ্জ্বল নিকমের বায়োপিকের কাজ শেষ করেছেন তিনি। এখন পুরোদমে শুরু হয়েছে নতুন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করার পালা। ওজন কমানো থেকে শুরু করে শরীরী গঠন বদল—সব কিছুতেই মন দিয়েছেন অভিনেতা।

চরিত্রের প্রয়োজনে নিজের শরীর বদলে ফেলার ক্ষেত্রে রাজকুমার বরাবরই পরিচিত। ‘ট্র্যাপড’ বা ‘বোস: ডেড/অ্যালাইভ’–এর মতো ছবিতেও তিনি প্রস্থেটিক মেকআপের বদলে বাস্তব পরিবর্তনের পথই বেছে নিয়েছিলেন। সৌরভের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। ক্রিকেট জীবনের পাশাপাশি মহারাজের ব্যক্তিগত জীবনের নানা দিকও ফুটিয়ে তোলা হবে এই ছবিতে।

তবে একটি বড় চ্যালেঞ্জ রয়েই গেছে। রাজকুমার নিজেই জানিয়েছেন, তিনি ক্রিকেট খেলতে জানেন ঠিকই, কিন্তু সৌরভের মতো বাঁ-হাতি ব্যাটার নন। ডান হাতে ব্যাট করতেই অভ্যস্ত তিনি। তাই বাঁ-হাতে ব্যাটিং শেখার জন্য আলাদা করে সময় দিতে হচ্ছে অভিনেতাকে।

এই ছবির প্রস্তুতি অবশ্য অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। ২০২৫ সালের আগস্ট মাসে পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে কলকাতায় এসে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। শহরের ঐতিহাসিক ইডেন গার্ডেন্স, ময়দান, বেহালায় সৌরভের বাড়ি এবং তাঁর ক্রিকেট জীবনের সূচনাস্থল দুখীরাম কোচিং সেন্টার—সব জায়গাতেই রেইকি করা হয়।

প্রথমে পরিকল্পনা ছিল, পুজোর পর কলকাতায় এসে সৌরভের সঙ্গে সময় কাটিয়ে জানুয়ারি থেকেই শুটিং শুরু করবেন রাজকুমার। কিন্তু কঠোর প্রশিক্ষণ এবং অন্য একটি বায়োপিকের শুটিংয়ের কারণে সেই সময়সূচি পিছিয়ে যায়। তবে এবার আর বিলম্ব নয়। মার্চ মাসেই তিলোত্তমা কলকাতা–য় শুরু হবে শুটিং।

বলিউড সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি মুম্বই এবং লন্ডনের বিভিন্ন লোকেশনেও শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চরিত্রে আরও বাস্তবতা আনতে বাংলা ভাষাও শিখে ফেলেছেন রাজকুমার। এই ক্ষেত্রে তাঁর স্ত্রী পত্রলেখারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এর আগে এই বায়োপিক নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছিলেন, সৌরভের জীবনকে বড় পর্দায় তুলে ধরা একটি বিশাল দায়িত্ব। সেই কারণেই তাড়াহুড়ো না করে যথেষ্ট প্রস্তুতি নিয়ে কাজ করতে চাইছেন তাঁরা। সব প্রস্তুতি প্রায় শেষ। এবার অপেক্ষা, ইডেন গার্ডেন্সে ‘মহারাজ’ রূপে রাজকুমারের ব্যাট হাতে নামার।


```