Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'স্ত্রী ২-র সাফল্য আমার একার কৃতিত্ব নয়, এটা আসলে...' উদার মনের পরিচয় দিলেন রাজকুমার

২০২৪ সালে বলিউডের বক্স অফিসে ঝড় তোলে ম্যাডক ফিল্মস প্রযোজিত হরর-কমেডি ছবি ‘স্ত্রী ২’।

'স্ত্রী ২-র সাফল্য আমার একার কৃতিত্ব নয়, এটা আসলে...' উদার মনের পরিচয় দিলেন রাজকুমার

রাজকুমার রাও

শেষ আপডেট: 7 May 2025 20:12

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে বলিউডের বক্স অফিসে ঝড় তোলে ম্যাডক ফিল্মস প্রযোজিত হরর-কমেডি ছবি ‘স্ত্রী ২’। হাসির রোলার কোস্টারে ভরপুর এই ছবিটি যেমন দর্শকদের মন জয় করে নেয়, তেমনি আর্থিক সাফল্যও পায়। তবে এই অভূতপূর্ব সাফল্যের পরে অনুরাগীমহলে শুরু হয় এক কৃতিত্ব বিতর্ক— কে এই সাফল্যের আসল কারিগর? কিন্তু এই বিতর্কে একেবারে আলাদা উত্তর দিলেন ছবির মুখ্য অভিনেতা রাজকুমার রাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইটাইমসকে রাজকুমার বলেন, “স্ত্রী যে স্ত্রী হয়ে উঠল, তার একটাই কারণ— দর্শকদের ভালবাসা। আমি যদি ভাবি ছবিটা শুধু আমার জন্যই চলেছে, তাহলে সেটা হবে নির্বুদ্ধিতা। অবশ্যই আমি অভিনেতা হিসেবে অবদান রেখেছি, বিকির চরিত্রে মনপ্রাণ ঢেলে দিয়েছি, কিন্তু আমর (পরিচালক), দিনু (প্রযোজক দিনেশ ভিজান) এবং প্রতিটি বিভাগের মানুষ পরিশ্রম করেছেন।”

তিনি স্পষ্ট করে দেন, ছবির সাফল্য একক কোনও নায়ক-নায়িকার কৃতিত্ব নয়। রাজকুমার বলেন, “আমাদের মুখই হয়তো পোস্টারে থাকে, তাই লোকে ভাবেন এটাই সত্যি। কিন্তু একটা ছবি বানানো মানেই এক বিশাল টিমের সম্মিলিত পরিশ্রম। অবশ্যই প্রতিটা ছবির সাফল্যের গল্প আলাদা হয়, ভাগ্য আলাদা হয়। আমার শুধু এটুকুই দাবি— যতক্ষণ আমার ছবি প্রযোজকদের ক্ষতির মুখে ফেলছে না, ততক্ষণ আমি খুশি।”

শ্রদ্ধা কপূর, পঙ্কজ ত্রিপাঠী, অপরশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি এবং রাজকুমার রাও অভিনীত এই ছবিটি বিশ্বব্যাপী উপার্জন করেছে প্রায় ৮৫৭ কোটি। ছবিতে আকর্ষণ বাড়িয়েছে অক্ষয় কুমার ও তামান্না ভাটিয়ার বিশেষ উপস্থিতিও। কৌতুক ও আতঙ্কের চমৎকার মিশেলে এই ছবি ছুঁয়ে গেছে দর্শকদের মন।

এখন রাজকুমার ব্যস্ত তাঁর আসন্ন কমেডি-ড্রামা ‘ভুল চুক মাফ’ নিয়ে। করণ শর্মা পরিচালিত এই ছবির প্রযোজনা করছেন দিনেশ ভিজান এবং অ্যামাজন এমজিএম স্টুডিয়ো। ছবিতে রাজকুমারের সঙ্গে থাকছেন ওয়ামিকা গব্বি এবং সীমা পাহওয়া। ৯ মে মুক্তি পাচ্ছে এই ছবি।


```