Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এবার বড় পর্দায় হবে বুম্বাদা-রাজকুমারের ‘রেলাবাজি’!

২০২৫ সালে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে।

এবার বড় পর্দায় হবে বুম্বাদা-রাজকুমারের ‘রেলাবাজি’!

রাজকুমার-প্রসেনজিৎ

শেষ আপডেট: 25 April 2025 13:39

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’। দ্য ওয়াল-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘আমার এক রেলাবাজির চরিত্র রয়েছে!’

ঠিক ছিল বুম্বাদার ‘রেলাবাজি’ পর্দায় আসতে চলেছে জুনে। ২০শে জুন মুক্তি পেতে চলেছে মালিক। রাজকুমার রাওয়ের ৪০তম জন্মদিনে ছবির পোস্টার রিলিজ করে। ক্যাপশনে লেখেন, ‘মালিক। জন্মেই না হতে পারলেও, তৈরি হয়ে উঠতে পারে’। কিন্তু সেই তারিখ পিছিয়েছে। জুন নয়, জুলাইতে মুক্তি পেতে চলেছে ‘মালিক’। ২০২৫ সালের ১১ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

টিপস ফিল্মস ও নর্দার্ন লাইটস ফিল্মস প্রযোজিত এই ছবিতে বুম্বাদার সঙ্গে থাকছেন রাজকুমার রাও। অভিনেতা একেবারে নতুন রূপে ধরা দেবেন—এক ভয়ঙ্কর গ্যাংস্টারের চরিত্রে, যাঁর চোখে-মুখে ফুটে উঠবে এক তীক্ষ্ণ উগ্রতা। অ্যাকশন আর থ্রিলের কমতি থাকবে না, সেটাই ছবির নির্মাতারা আগেভাগেই জানিয়ে দিয়েছেন।

View this post on Instagram

A post shared by TIPS (@tips)

ইনটেন্স পোস্টারে রাজকুমার রাওয়ের হাতে এ-কে ৪৭। পুলিশ গাড়ির বনেটে দাঁড়িয়ে রয়েছে গ্যাংস্টার। সাইড লুকে মেপে নিচ্ছেন প্রতিপক্ষকে। পোস্টার রিলিজের হতে না হতেই মেলে অভূতপূর্ব সাড়া। শুধু রাজকুমার রাওই নন, ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, ‘এটা একেবারে বড় পর্দার ছবি। অ্যাকশন ছবি। রাজকুমারের প্রথম অ্যাকশন ছবি। একেবারে নিখাদ অ্যাকশন ফিল্ম। আমার একেবারে রেলাবাজির চরিত্র রয়েছে। দারুণ লেগেছে গোটা টিমের সঙ্গে কাজ করে। বড় স্ক্রিনের ছবি, অগাস্টের মধ্যেই ছবি রিলিজ করবে।’

এই প্রথম রাজকুমার একটি অ্যাকশন-থ্রিলার ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। থ্রিলার এবং ড্রামা জঁরে ফিল্মের পরিচালনায় সুপরিচিত পুলকিত দত্ত। ভারতের বিভিন্ন রাজ্যে ছবিটির শুটিং হয়েছে। টিপস ফিল্মস এবং জয় শেভাক্রমানির নর্দার্ন লাইটস ফিল্মসের ব্যানারে, কুমার তৌরানি প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মালিক’।

ছবিটির পরিচালনায় রয়েছেন পুলকিত, যিনি থ্রিলার এবং ড্রামা ঘরানার কাজের জন্য পরিচিত। বর্তমানে ছবিটি পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে, আর প্রতিটি ফ্রেমেই জমাট উত্তেজনার ইঙ্গিত মিলছে।


```