Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ডান হাতটা যেন কেটে নেওয়া হল’, মুমতাজ দেশ ছাড়তেই বুক ফাটে রাজেশ খান্নার!

রাজেশ খান্নার কেরিয়ারে মুমতাজ ছিলেন এক অবিচ্ছেদ্য অংশ। মুমতাজের কথায়, “আমরা বিশ্বাস করতাম, আমরা একসঙ্গে থাকলে ছবিটা হিট হবেই।

‘ডান হাতটা যেন কেটে নেওয়া হল’, মুমতাজ দেশ ছাড়তেই বুক ফাটে রাজেশ খান্নার!

শেষ আপডেট: 3 August 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো:  বলিউডের ইতিহাসে কিছু কিছু জুটি যেন স্বপ্নের মতো। যেমন রাজেশ খান্না ও মুমতাজ। একসঙ্গে কাজ করেছেন ডজনখানেক ছবিতে। প্রত্যেকটিই সুপারহিট। পর্দায় তাঁদের রসায়ন ছিল এমন, যা দেখলেই দর্শকেরা মুগ্ধ হয়ে যেতেন। হিটের পর হিট ছবি উপহার দিয়ে তাঁরা হয়ে উঠেছিলেন বলিউডের ‘গোল্ডেন পেয়ার’। কিন্তু সেই জাদু থমকে গিয়েছিল হঠাৎ করেই—যখন মুমতাজ বিয়ে করে দেশ ছেড়ে চলে গেলেন বিদেশে। আর ঠিক তখনই ভেঙে পড়েছিলেন রাজেশ খান্না।

এক পুরনো সাক্ষাৎকারে মুমতাজ নিজেই বলেছিলেন, “আমি যখন বিয়ে করে দেশ ছেড়ে গেলাম, তখন যেন কেউ রাজেশের ডান হাতটা কেটে নিয়েছে—ওর মুখ থেকেই শুনেছি কথাটা। ও ভীষণ ভেঙে পড়েছিল।” মুমতাজ স্বীকার করেছিলেন, রাজেশ তাঁকে ভীষণরকমভাবে মিস করতেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা একে অপরের জন্য লাকি ছিলাম। একসঙ্গে যত ছবিই করেছি, কোনওটাই ফ্লপ হয়নি।”

রাজেশ খান্নার কেরিয়ারে মুমতাজ ছিলেন এক অবিচ্ছেদ্য অংশ। মুমতাজের কথায়, “আমরা বিশ্বাস করতাম, আমরা একসঙ্গে থাকলে ছবিটা হিট হবেই। সেই বিশ্বাসটাই আমাদের জুটি সফল করেছিল।” প্রথমবার মুমতাজকে দেখে মুগ্ধ হয়েছিলেন রাজেশ, যখন শাম্মি কাপুরের সঙ্গে ‘আজ কাল তেরে মেরে প্যায়ার কে চরচে’ গানে তাঁকে নাচতে দেখেন। সেখান থেকেই শুরু পথচলা, একের পর এক ব্লকবাস্টার।

কিন্তু জীবন যে সব সময় সিনেমার মতো হয় না, তা বুঝিয়ে দেয় সময়। মুমতাজের বিদেশে চলে যাওয়া মানেই রাজেশের জীবনে শূন্যতা। আর দর্শকদের কাছেও এক রোম্যান্টিক অধ্যায়ের ইতি।
আজও এই জুটির কথা উঠলেই বুক কাঁপে সিনেপ্রেমীদের। তাঁদের রসায়ন থেকে যাবে ইতিহাসের পাতায়, চিরকাল।


```