Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

স্ক্রিপ্ট শুনবে এসো! ফাঁকা স্টুডিওয় নায়িকাদের ডাকতেন রাজ কাপুর, তারপর কোলে বসিয়ে...

ভারতীয় চলচ্চিত্রে রাজ কাপুর এক কিংবদন্তি নাম। অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে তাঁর অবদান আজও স্বর্ণাক্ষরে লেখা থাকে।

স্ক্রিপ্ট শুনবে এসো! ফাঁকা স্টুডিওয় নায়িকাদের ডাকতেন রাজ কাপুর, তারপর কোলে বসিয়ে...

রাজ কাপুর

শেষ আপডেট: 12 April 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রে রাজ কাপুর এক কিংবদন্তি নাম। অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে তাঁর অবদান আজও স্বর্ণাক্ষরে লেখা থাকে। কিন্তু একইসঙ্গে, তাঁর ব্যক্তিগত জীবনের নানা বিতর্কও কম আলোচনার জন্ম দেয়নি। আর এবার, 'খলনায়ক' চরিত্রে পরিচিত অভিনেতা রঞ্জিত তুলে ধরলেন রাজ কাপুরকে ঘিরে এক বিস্ময়কর স্মৃতি, যা শুনে অনেকের চোখ খুলে যেতে পারে।

ঘটনাটি ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'মেরা নাম জোকার'-এর স্ক্রিপ্ট পাঠের সময়কার। একটি সাক্ষাৎকারে রঞ্জিত জানান, তিনি অবাক হয়েছিলেন, যখন দেখেন পরিচালক রাজ কাপুর অভিনেত্রীদের নিজের কোলে বসিয়ে গল্প বলছেন। প্রথমে দৃশ্যটা অস্বস্তিকর ঠেকলেও, রঞ্জিত তৎক্ষণাৎ বুঝে যান—এর মধ্যে কোনও লুকানো উদ্দেশ্য ছিল না।

তিনি বলেন, “রাজ কাপুর কখনও অভিনেত্রীদের সঙ্গে ফ্লার্ট করেননি। তিনি তাঁদের নিজের মেয়ে বলেই ভাবতেন। যখন কাউকে কোলে বসাতেন, তখন স্নেহভরে 'পুত্তর' বলে ডাকতেন।” সেই ভালোবাসার আন্তরিকতা আজও রঞ্জিতকে নাড়া দেয়।

একই আলাপচারিতায় রঞ্জিত স্মরণ করেন আর কে স্টুডিওতে তাঁর রাজ কাপুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ। স্টুডিওতে ঢুকে তিনি দেখতে পান, রাজ কাপুরের ছবিতে অভিনয় করা সব অভিনেত্রীদের বিশালাকৃতির কাট-আউট। সেই মুহূর্তে তিনি অনুভব করেন, এই মানুষটি শুধু বড় মাপের নির্মাতা নন, বরং স্বভাবতই রুচিশীল এবং ক্যারিশম্যাটিক।

রঞ্জিতের ভাষায়, “তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন। গায়ের রং ছিল ফর্সা, গাল দুটো লাল টুকটুকে, চোখে ছিল এক বিশেষ দীপ্তি। তাঁর ব্যক্তিত্বই আলাদা ছিল।” অবশ্য, 'মেরা নাম জোকার' ছবির ভাগ্য তেমন সুখকর হয়নি। আজও এটি ভারতের অন্যতম দীর্ঘতম ছবি হিসেবে পরিচিত, কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর আগে রাজ কাপুরের পরিচালিত 'সঙ্গম' (১৯৬৪) ছিল বিশাল হিট। তাই 'মেরা নাম জোকার'-এর ব্যর্থতা ছিল বহু চর্চিত। তবে ছবির মান, রাজ কাপুরের অভিনয় এবং নির্মাণভঙ্গি আজও অনেক সিনেমাপ্রেমীর কাছে অনন্য উদাহরণ হয়ে রয়ে গিয়েছে।


```