Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মুনমুনের কোলে পরীর মতো ফুটফুটে দুই শিশু! নস্ট্যালজিক নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: একসময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে একছত্র রাজত্ব করেছেন তিনি, এখনও বাংলার একমাত্র মহানায়িকা হলেন তিনিই! নিশ্চয় বোঝা যাচ্ছে কার কথা বলা হচ্ছে। সুচিত্রা সেন, এখনও অব্দি গোটা সিনেমাজগতে যাঁর নামটাই যথেষ্ট। তিন প্রজন্ম ধরে তাঁরা ফিল্ম

মুনমুনের কোলে পরীর মতো ফুটফুটে দুই শিশু! নস্ট্যালজিক নেটিজেনরা

শেষ আপডেট: 11 January 2021 05:40

দ্য ওয়াল ব্যুরো: একসময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে একছত্র রাজত্ব করেছেন তিনি, এখনও বাংলার একমাত্র মহানায়িকা হলেন তিনিই! নিশ্চয় বোঝা যাচ্ছে কার কথা বলা হচ্ছে। সুচিত্রা সেন, এখনও অব্দি গোটা সিনেমাজগতে যাঁর নামটাই যথেষ্ট। তিন প্রজন্ম ধরে তাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এনে দিয়েছেন বহু সম্মান ও সমৃদ্ধি। সুচিত্রা সেন, মুনমুন সেন, রাইমা সেন- বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়েছেন বহুকিছু। সম্প্রতি স্মৃতির পাতা থেকে একটি মিষ্টি মুহূর্ত ট্যুইটারে ভাগ করে নেন রাইমা, তাঁর ফ্যানেদের সঙ্গে। মায়ের কোলে ছোট্ট দুটো বাচ্চা আপন মনে খেলছে- এইরকম একটা ইমেজ আমাদের সকলের চেনা। এ যেন আমাদের নিজেদের ঘরেরই ঘটনা! তেমনই এক মধুর মুহূর্তের ছবি পোস্ট করেন রাইমা। সেখানে মা মুনমুন সেনের কোলে রয়েছেন দুই বোন রিয়া ও রাইমা। ইন্টারনেটে এই ছবি পোস্ট হতে না হতেই তা মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। ঝড়ের বেগে তা ভাইরাল হয়েছে, পেয়েছে বহু মানুষের ভালবাসা। আসলে এরকম আদুরে ছবি সকলকেই আবেগে ভাসিয়ে দিয়েছে। https://twitter.com/raimasen/status/1348293869973065729 রাইমা কেবল বাংলা নয়, হিন্দি, তেলেগু, ইংরেজি ভাষার সিনেমাতে অভিনয় করেছেন। দিয়েছেন বারবার অভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ। 'চোখের বালি'র আশালতা অচিরেই দর্শকের মনে একটা শক্তপোক্ত জায়গা করেনিয়েছে। এরপর একে একে 'জাপানিস ওয়াইফ', 'খেলা', 'চিত্রাঙ্গদা', 'অবশেষে'র মতো সিনেমাতে মুগ্ধ করেছেন ফ্যানেদের। বলাই বাহুল্য, সেন বংশের মেয়েদের যে রক্তে শিল্পকলা রয়েছে সেকথা বারবার প্রমাণ করে দিয়েছেন রাইমা সেন। যাঁর দিদা সুচিত্রা সেন, মা মুনমুন সেন তিনি যে ভাল অভিনেত্রী হবেনই একথা নিঃসন্দেহে বলা যায়। তবে করোনা কালে রাইমা সেনের পরিবারের ওপরেও নেমে এসেছে দুর্যোগ। করোনার থাবা থেকে রক্ষা পাননি তাঁর মা মুনমুন সেন। করোনা বেশ দুর্বল করে দিয়েছে সুচিত্রা কন্যাকে, যদিও এখন তিনি অনেকটাই ভাল আছেন। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করছেন রিয়া ও রাইমা দুজনেই। সম্প্রতি রাইমাকে দেখা গেছে বিরসা দাশগুপ্তের পরিচালনায় জি ফাইভের ওয়েব সিরিজ 'ব্ল্যাক উইডোজ'-এ ইনায়া ঠাকুরের ভূমিকাতে।

```