Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাট আনব্লক করতেই গললেন রাহুল, বললেন, 'আপনি অসাধারণ মানুষ ও ভারতের গর্ব'

সব অভিযোগ যেন নিমেষেই ভুলে গেলেন রাহুল বৈদ্য, কারণ এবার তিনি নিজেই জানালেন— বিরাট কোহলি তাঁকে আনব্লক করেছেন!

বিরাট আনব্লক করতেই গললেন রাহুল, বললেন, 'আপনি অসাধারণ মানুষ ও ভারতের গর্ব'

রাহুল বৈদ্য ও বিরাট কোহলি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 May 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেও রাহুল বৈদ্যর ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলি ও তাঁর ভক্তদের উদ্দেশে ঝরে পড়েছিল ক্ষোভের ঝাঁজ। একপা এগিয়ে তিনি দাবি করেছিলেন, ভারত অধিনায়কের ভক্তরা শুধু তাঁকে নয়, তাঁর স্ত্রী ও বোনকেও নাকি সোশ্যাল মিডিয়ায় কটূ ভাষায় আক্রমণ করছে। সেই রাগের মাথায় তাঁকে কোহলি ‘ব্লক’ করে দিয়েছেন বলেও অভিযোগ আনেন তিনি।

তবে সব অভিযোগ যেন নিমেষেই ভুলে গেলেন রাহুল বৈদ্য, কারণ এবার তিনি নিজেই জানালেন— বিরাট কোহলি তাঁকে আনব্লক করেছেন! আর সঙ্গে সঙ্গে গলা বদলে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। রাহুল ইনস্টাগ্রামে লিখেছেন, “বিরাট কোহলি, ধন্যবাদ আমাকে আনব্লক করার জন্য। আপনি একজন অসাধারণ মানুষ ও ক্রিকেটার। আপনি ভারতের গর্ব। ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে আশীর্বাদ করুন।”

এই পাল্টা ভালবাসায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “এত হাওয়ার বদল কেন?” কেউ আবার রসিকতা করে বলেন, “কেরিয়ার ডুবছে বুঝি?” কেউ কেউ তো সরাসরি কটাক্ষ ছুঁড়েছেন, “বিরাট বা ওঁর ভক্তদের কিছু যায় আসে না, আপনি যে গলে গিয়েছেন সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে।”

প্রসঙ্গত, আগের এক স্টোরিতে রাহুল বলেছিলেন, “বিরাট কোহলির ভক্তরা ওর থেকেও বড় জোকার। ২ পয়সার জোকার।” কারণ হিসেবে জানান, তাঁকে গালাগাল দেওয়া হচ্ছে, এমনকি পরিবারকেও টেনে আনা হচ্ছে কদর্য মন্তব্যে। সে সময় তাঁর কণ্ঠে ছিল ক্ষোভের আগুন।

আর এই পুরো বিতর্কে ছাইচাপা আগুন জ্বালিয়ে দিয়েছিল একটিমাত্র লাইক! হ্যাঁ, অভনীত কৌরের একটি ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলির ‘লাইক’ ধরা পড়তেই জল্পনার পারদ চড়েছিল, এবং রাহুলের মত অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান। যদিও পরে বিরাট নিজেই জানান, তিনি কোনও অভনীত-পোস্টে লাইক করেননি, বরং দায় দেন ইনস্টাগ্রামের অ্যালগরিদমকে।


```