রাহুল-প্রীতির মেয়ের নাম আয়রা। কিছু মাস আগেই ধুমধাম করে অন্নপ্রাশন হয় তার। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির প্রায় সকলেই।
.png.webp)
মেয়ের সঙ্গে রাহুল-প্রীতি
শেষ আপডেট: 10 June 2025 20:59
দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি সংসার তাঁদের। তবে আচমকাই সেই সংসারে ঝড়। রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের একমাত্র সন্তান আচমকাই অসুস্থ। দ্য ওয়ালকে রাহুল জানিয়েছেন, প্রায় ১০৩ জ্বর উঠে গিয়েছিল মেয়ের। কী করবে বুঝতে না পেরে ভর্তি করা হয় হাসপাতালে। এখনও হাসপাতালেই আছে সে। তবে আগের থেকে অনেকটাই ভাল।
রাহুলের কথায়, "সত্যি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে আগের থেকে অনেকটাই ভাল আছে ও। কালকে (বুধবার) হয়তো ছেড়েও দেবে।"
আবহাওয়া পরিবর্তনের জন্য এই সময় ভাইরাল ফিভারের বাড়বাড়ন্ত। তাতেই আক্রান্ত হয়েছিল রাহুলের ছোট্ট মেয়ে। তবে স্বস্তির খবর চিকিৎসায় দ্রুত সাড়া দিয়ে ক্রমশ ভাল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে সে।
রাহুল-প্রীতির মেয়ের নাম আয়রা। কিছু মাস আগেই ধুমধাম করে অন্নপ্রাশন হয় তার। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির প্রায় সকলেই। মেয়ে হওয়ার পর থেকে তার প্রতিই মনোনিবেশ করেছেন প্রীতি। অন্যদিকে রাহুলের ধারাবাহিকও এই মুহূর্তে শেষ। নতুন কাজের কথা চলছে।