
শেষ আপডেট: 6 June 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে হয়ে গেল মনোজ্ঞ রবীন্দ্রজয়ন্তী উদযাপন (Rabindra jayanti celebration at Jorasanko)। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের কবি প্রণাম অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গানের তালে মঞ্চ মাতালেন মমতাশঙ্কর,কলাবতী দেবী, পূর্ণিমা ঘোষের মতো নৃত্য পটয়ীসীরা।


রাজ্যের নানা প্রান্তের বহু বিশিষ্ট নৃত্য প্রতিষ্ঠানের শিল্পীরা এই উদ্যোগে অংশগ্রহণ করেন। মঞ্চে এদিন উপস্থিত বিশিষ্ট জনেদের সম্মানিতও করা হয়। গাওয়া হয় রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে 'গহন কুসুম কুঞ্জ মাঝে' গানটি। সেই গানের সঙ্গে নৃত্য পরিবেশনায় ছিলেন তিন দিকপাল শিল্পী কলাবতী দেবী, পূর্ণিমা ঘোষ এবং মমতা শঙ্কর। অনুষ্ঠান শেষেও রেশ থেকে যায় সেই স্মরণীয় মুহূর্ত।

এছাড়াও সেদিন নৃত্য পরিবেশন করেন ইছাপুর পরম্পরা নৃত্যাঙ্গণ কেন্দ্র (যুগ প্রভাতের রবি), নৃত্যম, সল্টলেক (উদ্বোধন কবিতা ও নব আনন্দে জাগো), আনন্দধারা নৃত্য মন্দির (আকাশ জুড়ে শুনিনু ওই বাজে), সমৃদ্ধি (আলোয় আলোকময়), মমতাশঙ্কর ডান্স কোম্পানী (আগুনের পরশমনি),ক্যালকাটা ডান্স থিয়েটার (মহাবিশ্বে মহাকাশে), শিঞ্জিনী ওডিসি ডান্স অ্যাকাডেমি (বহে নিরন্তর অনন্ত), নাদ - ব্রহ্ম ('একগাঁয়ে ' কবিতার সঙ্গে ' আয় তবে সহচরী, মাটি তোদের ডাক দিয়েছে,বাদল বাউল গানের কিছু অংশ), নৃত্যাঙ্কুর ( নববর্ষা ),মার্গম ( মেঘ বলেছে যাবো যাবো), প্রয়াস ডান্স একাডেমী, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ (গহন ঘন ছাইল) উল্লেখযোগ্য।
নাচের তালে মাতলেন মাধুরী-করিশ্মা! অনুরাগীরা বলছেন, 'শাহরুখই শুধু নেই'