Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সবুজ সিল্ক, গা ভর্তি গয়না, রাগি চাউনি, পুষ্পা-২ ছবিতে কি নতুন অবতারে রশ্মিকা

রশ্মিকা মান্দানার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ছবিটির নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে।

সবুজ সিল্ক, গা ভর্তি গয়না, রাগি চাউনি, পুষ্পা-২ ছবিতে কি নতুন অবতারে রশ্মিকা

শেষ আপডেট: 5 April 2024 16:53

দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে ‘পুষ্পা’। ২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রেইজ’। আল্লু আর রশ্মিকা মান্দানার জুটি ঝড় তুলেছিল বক্স অফিসে। ব্যবসার নিরিখে ‘পুষ্পা’র কাছে পিছিয়ে পড়েছিল অনেক ছবিই। দেশের বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। শোনা যাচ্ছে, এই বছরই অগস্টে মুক্তি পেতে পারে ‘পুষ্পা: দ্য রুল’। তার আগে রশ্মিকার একটি পোস্টার সামনে এনেছেন ছবি নির্মাতারা।

রশ্মিকা মান্দানার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ছবিটির নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন পোস্টারে শ্রীভল্লির নতুন অবতার একেবারে অত্যাশ্চর্য। রশ্মিকার এই অবতার তাঁর ভক্তেরাও খুব পছন্দ করবে বলেও সকলের বিশ্বাস।

এ বছর ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের দিনে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। এখনও প্রায় মাস ছয়েকের অপেক্ষা। তার আগেই আল্লু অর্জুন ঘোষণা করে দিয়েছেন যে ‘পুষ্পা ৩’-ও আসবে।

পুষ্পা ছবিতে একজন নিষ্পাপ মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে। কিন্তু, পুষ্পা-২ তে রশ্মিকার অবতার অন্যরকম হতে চলেছে। তাঁর কটাক্ষ, রাগি চাউনি অন্যরকম। অনেকেই বলছে পুষ্পা-২ তে আল্লু অর্জুনকে টেক্কা দিতে পারেন রশ্মিকা।

গত বছর এপ্রিল মাসে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা২’-এর প্রথম পোস্টার। পোস্টারে আল্লুর ‘লুক’ দেখে প্রায় হইচই পড়ে গিয়েছিল। এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দু’টি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন অল্লু। দ্বিতীয় বার ‘পুষ্পা’কে বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।


```