Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

স্বর্ণমন্দিরে বাসন মাজলেন প্রিয়াঙ্কা, ‘দেশি গার্ল’-এর কাজ দেখে মুগ্ধ নেটপাড়া, ভিডিও ভাইরাল

স্বর্ণমন্দিরে বাসন মাজলেন প্রিয়াঙ্কা, ‘দেশি গার্ল’-এর ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া।

স্বর্ণমন্দিরে বাসন মাজলেন প্রিয়াঙ্কা, ‘দেশি গার্ল’-এর কাজ দেখে মুগ্ধ নেটপাড়া, ভিডিও ভাইরাল

প্রিয়াঙ্কা চোপড়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 1 April 2026 17:57

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মিলানে লাক্সারি ব্র্যান্ড ‘বুলগারি’-র জমকালো অনুষ্ঠানে লেন্সবন্দি হয়েছিলেন তিনি। কিন্তু সেই গ্ল্যামারের আলো সরিয়ে রেখে এবার একদম ভিন্ন অবতারে ধরা দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দিরে (Golden Temple) প্রার্থনা সারতে পৌঁছেছিলেন ‘পিগি চপস’। কেবল দর্শনই নয়, মন্দিরের সেবামূলক কাজে অংশ নিয়ে নেটদুনিয়ার প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তার মাঝে মাথায় ওড়না দিয়ে ঢাকা প্রিয়াঙ্কা অত্যন্ত সাদামাটা লুকে মন্দিরে প্রবেশ করছেন। ভক্তদের আবদারে মাঝেমধ্যেই থমকে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর ‘সেবা’ বা স্বেচ্ছাসেবামূলক কাজ নিয়ে। মন্দির প্রাঙ্গণে মেঝেতে বসে সাধারণ মহিলাদের সঙ্গে থালা-বাসন মাজার কাজে যোগ দেন প্রিয়াঙ্কা। কোনো দম্ভ ছাড়াই তাঁর এই বিনয়ী উপস্থিতি ভক্তদের মনে গভীর ছাপ ফেলেছে।

স্বর্ণমন্দির সফরের মাঝেই এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও বলিউড ছাড়া নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সাফল্যের মধ্যগগনে থেকেও কেন হলিউডে পাড়ি দিয়েছিলেন? উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “ভারতে কাজ করার সময় আমি কিছুটা সীমাবদ্ধ বোধ করতে শুরু করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম বাইরে আর কী সুযোগ রয়েছে।” কোনো রাখঢাক না করেই তিনি জানান যে জীবনের কঠিন সময়ে ‘পিভটিং’ বা ঘুরে দাঁড়ানোয় তিনি বিশ্বাসী। তাঁর মতে, কষ্ট অনুভব করে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতাই একজন মানুষকে এগিয়ে নিয়ে যায়।

 পেশাদার জীবনেও দারুণ ব্যস্ত প্রিয়াঙ্কা। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘দ্য ব্লাফ’ ছবিতে। সামনেই তাঁর আরও বেশ কিছু বড় প্রজেক্ট আসার কথা রয়েছে। 


```