প্রিয়াঙ্কার কথায়, ২০২৬ এখনও তাঁর অবিশ্বাস্য মনে হয়। এত দ্রুত সময় এগিয়ে গিয়েছে যে ভাবতেই অবাক লাগে। পরিবার, নিজের গড়ে তোলা জীবন আর এত বছরের পরিশ্রমের দিকে তাকিয়ে তাঁরন মন কৃতজ্ঞতায় ভরে উঠেছেন।

শেষ আপডেট: 7 January 2026 13:37
দ্য ওয়াল ব্যুরো: নতুন একটা বছর মানেই চোখে একরাশ স্বপ্ন। জীবনের নতুন এক অধ্যায়। আর সেই শুরুর পথে পিছু ফিরে তাকালেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি, তিনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্যামেরার সামনে কথা বলার বিষয় আরও সাবলীল হবেন। এই ভিডিয়ো সেই চেষ্টারই প্রথম পদক্ষেপ। নতুন বছরের শুরুতে নিজের একরাশ অনুভূতি ভাগ করে নিলেন পিগি চপস, সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে খোলা মনে দিলেন আড্ডা।
প্রিয়াঙ্কার কথায়, ২০২৬ এখনও তাঁর অবিশ্বাস্য মনে হয়। এত দ্রুত সময় এগিয়ে গিয়েছে যে ভাবতেই অবাক লাগে। পরিবার, নিজের গড়ে তোলা জীবন আর এত বছরের পরিশ্রমের দিকে তাকিয়ে তাঁরন মন কৃতজ্ঞতায় ভরে উঠেছেন। প্রিয়াঙ্কার উপলব্ধি, দীর্ঘদিন ধরে অসম্ভব গতিতে দৌড়ে চললে অনেক সময় নিজেকে থামিয়ে পিঠ চাপড়ানোর সুযোগই মেলে না।
অভিনেত্রীর মতে, টিকে থাকাটাই এক বড় সাফল্য। তাই তিনি নিজেকেই খানিকটা বাহবা দিতে চেয়েছেন। জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তিনি কেবল সাফল্যের হিসেব কষছেন না, বরং কৃতজ্ঞতা জানাতে চান সেই লড়াইয়ের জন্যে, যা তাঁকে এই পর্যায় এনে দাঁড় করিয়েছে।
হলিউড থেকে বলিউড সমানভাবে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা। কাজের চাপ, প্রতিযোগিতা আর প্রত্যাশার মাঝেও নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বার্তা তাঁর এই বক্তব্যে স্পষ্ট। নতুন বছর মানেই শুধু নতুন কাজ নয়, নিজের প্রতি যত্নশীল হয়ে ওঠার কথাও মনে করিয়ে অভিনেত্রী। তাই প্রিয়াঙ্কার কথায়, “এটা কীভাবে সম্ভব ২০২৬ চলে এসেছে, ভাবতেই অবাক লাগে। তবু আমরা এখান এখানেই। একটু আগেই নিজের পরিবার আর এতদিনের সুন্দর জীবনের কথা ভাবছিলাম—আমি সত্যিই কতটা ভাগ্যবান। এত দীর্ঘ সময় ধরে এত দ্রুতগতিতে দৌড়োতে দৌড়োতে অনেক সময়ই নিজের টিকে থাকার জন্য নিজেকে সামান্য বাহবা দেওয়াটাই ভুলে যাই। তাই আজ নিজেকেই একটু পিঠ চাপড়ে দিচ্ছি… এই জীবনের জন্য মন থেকে নিজেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”