
ফাইল চিত্র
শেষ আপডেট: 19 February 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দর থেকে বের হতে দেখা গেল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে শোনা যাচ্ছে, এস এস রাজামৌলির আগামী ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি। বিমানবন্দর ছাড়ার সময় এক পথচারী তাঁর গাড়ির কাছে সাহায্যের জন্য আসেন। সেই মুহূর্তে প্রিয়াঙ্কাকে গাড়ির জানলা দিয়ে ওই ব্যক্তিকে কিছু টাকা দিতে দেখা যায়।
পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয় সেই দৃশ্য। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, হালকা সবুজ রঙের কো-অর্ড সেট পরে এয়ারপোর্ট ছাড়ছেন তিনি। ভক্তরা অভিনেত্রীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, 'ভগবান তোমার মঙ্গল করুন', আবার কেউ তাঁকে 'রিয়েল কুইন' বলেছেন।
View this post on Instagram
সম্প্রতি তেলেঙ্গানার চিলকুর বলাজি মন্দিরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে তোলা কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, 'শ্রী বলাজির আশীর্বাদে নতুন অধ্যায়ের সূচনা। ঈশ্বরের কৃপায় আমাদের জীবন শান্তি, সমৃদ্ধি ও প্রাচুর্যে ভরে উঠুক।'
তবে রাজামৌলির নতুন ছবি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। 'আরআরআর'-এর পর এটি তাঁর পরবর্তী বড় প্রজেক্ট। ছবির কাহিনি লিখেছেন রাজামৌলির বাবা বিজয়েন্দ্র প্রসাদ। এটি একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী ছবি, যা 'ইন্ডিয়ানা জোন্স'-এর মতো হতে পারে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে হায়দরাবাদে ছবির শুভ সূচনা হলেও নির্মাতারা মাহেশ বাবুর লুক প্রকাশ করেননি।