
পঞ্চায়েত সিরিজের নতুন সিজন আছে কবে? জানালেন নির্মাতারা
শেষ আপডেট: 3 April 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে পাঁচ বছর আগে উত্তরপ্রদেশের ফুলেরা গ্রামে সচিবজি প্রথম এসেছিলেন। অর্থাৎ, প্রাইমে ভিডিওতে (Prime video) ২০২০-তে প্রথম ‘পঞ্চায়েত’ (Panchayat) এসেছিল। বিশাল জনপ্রিয় হয় সিরিজটি। সচিবজির জীবনে তারপর কী হল, জানতে জানতে পেরিয়ে গেছে তিনটি সিজন (season)। সেদিন থেকে ঠিক পাঁচ বছরের মাথায় আবারও পঞ্চায়েত-ভক্তদের জন্য এল সুখবর। আসতে চলেছে পঞ্চায়েত সিরিজের সিজন ৪ (Panchayat season 4)। খুশির জোয়ার নেটদুনিয়ায়।
কবে মুক্তি পাবে পঞ্চায়েতের নতুন সিজন (Panchayat news season)?
২ জুলাই (Panchayat news season release date) থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে এই সিরিজের ৪ নম্বর সিজন।
সিজন ৪ মুক্তি উপলক্ষে প্রাইম ভিডিও একটি প্রমোশনাল ভিডিও শেয়ার করেছে যেখানে মুখ্য ভূমিকায় থাকা জিতেন্দ্র কুমারের সঙ্গে দেখা যাচ্ছে জিয়া মানেককে। সাথ নিভানা সাথিয়া-খ্যাত গোপী মানে জিয়া ছাড়াও সেই ভিডিওতে দেখা যাচ্ছে জনপ্রিয় দর্শন মাগদুমকে। সেই ভিডিওর মাধ্যমে সিরিজমুক্তির তারিখ জানানোর অভিনব কৌশল বার করেছে প্রাইম।
View this post on Instagram
জনপ্রিয় সিরিজ পঞ্চায়েতে রয়েছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রয়, সানভিকা, ফয়জল মালিক, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝা প্রমুখ।
বিখ্যাত এই কমেডি-ড্রামা সিরিজ পঞ্চায়েত এক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের গল্প, যিনি চাকরির অভাবে উত্তরপ্রদেশের ফুলেরা নামক এক গ্রামে পঞ্চায়েত সচিব হয়ে আসেন। তারপর বিভিন্ন খাত ধরে এগোতে থাকে কাহিনি। চরিত্রদের নানা ওঠাপড়ার সঙ্গে আমরাও কখন জড়িয়ে পড়ি পঞ্চায়তের সঙ্গে।
পাঁচ বছরে এই সিরিজ একটা পাকাপোক্ত ফ্যানবেস তৈরি করে ফেলেছে। দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজনায় পঞ্চায়েত ৪ দেখতে দেখতে আবার সচিবজির জীবনের নতুন কোনও অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনারা, বলাই বাহুল্য।