Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

সলমনের সঙ্গে প্রেম ছিল? প্রশ্ন আসতেই প্রীতি জিন্টা বললেন, 'ও আমার...' 

শুরুটা হয়েছিল ২০০০ সালে। এরপর একের পর এক ছবিতে অভিনয় করেছেন প্রীতি জিন্টা ও সলমন খান।

সলমনের সঙ্গে প্রেম ছিল? প্রশ্ন আসতেই প্রীতি জিন্টা বললেন, 'ও আমার...' 

কী বললেন প্রীতি?

শেষ আপডেট: 28 December 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল ২০০০ সালে। এরপর একের পর এক ছবিতে অভিনয় করেছেন প্রীতি জিন্টা ও সলমন খান। এর মধ্যে 'হার দিল যো প্যায়ার করেগা', 'চোরি চোরি চুপকে চুপকে', 'জান-ই-মন' বক্স অফিসেও বেশ হিট হয়। সলমনের সঙ্গে ঐশ্বর্যা রাই বচ্চন অথবা ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন শোনা গেলেও প্রীতি জিন্টার সঙ্গে কোনওদিন নাম জড়ায়নি। অথচ তাঁদের বন্ধুত্ব বরাবরই বেশ গভীর।

 সম্প্রতি সলমনের ৫৯তম জন্মদিনে তাঁর ও ভাইজানের বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেন প্রীতি জিন্টা। শুধু তাই নয়, জুড়ে দেন এক মিষ্টি ক্যাপশনও। তাতে লেখা, "শুভ জন্মদিন সলমন খান। একটা কথাই বলতে চাই, তোমাকে খুব ভালবাসি। বাকিটা যখন দেখা হবে তখন বলব। আর হ্যাঁ শোনো, আমাদের একসঙ্গে আরও বেশ কিছু ছবি তোলা দরকার। নয়তো সব পুরনো ছবিই পোস্ট করে যেতে হবে আমাকে।" 

এরপরেই এক্স হ্যান্ডেল ব্যবহারকারী এক ব্যক্তি প্রীতিকে সরাসরি প্রশ্ন করেন, 'আপনারা দু'জনে কোনওদিন কি ডেট করেছিলেন?' উত্তরে প্রীতি লেখেন, 'না একদমই নয়। ও আমার পরিবার, আমার খুব কাছের বন্ধু। শুধু যে আমারই বন্ধু তা কিন্তু নয়, আমার স্বামীরও খুব ভাল বন্ধু ও।'  

প্রসঙ্গত, বেশ কিছু বছর বলিউড থেকে নিজেকে সরিয়ে রেখেছেন প্রীতি জিন্টা। স্বামী জিন গুডএনাফ ও দুই সন্তানকে নিয়ে মার্কিন মুলুকে তাঁর সুখের সংসার। তবে খুব শীঘ্রই বলিউডে কামব্যাক করবেন তিনি। শোনা যাচ্ছে, আমির খান প্রযোজিত 'লাহোর ১৯৪৭'-এ দেখা যাবে তাঁকে। ছবিটিতে প্রীতি ছাড়াও থাকবেন শাবানা আজমি, আলি ফয়জল, সানি দেওলের মতো অভিনেতা।


```