লকডাউনে চাষে মন, নিজের বাগানে ফসল ফলালেন প্রীতি
দ্য ওয়াল ব্যুরো: এখন কল টাইমের তাড়া নেই। আনলক পর্বে শ্যুটিংয়ের অনুমতি মিললেও সেভাবে চাপ বাড়েনি। আর এর আগে পুরোপুরি লকডাউনের সময়ে তো বাড়িতে বসে থাকা ছাড়া কাজই ছিল না। সেই সময়টা নষ্ট না করে নিজের বাড়ির বাগানে ফসল ফলিয়েছেন অভিনেত্রী প্রীত
শেষ আপডেট: 1 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: এখন কল টাইমের তাড়া নেই। আনলক পর্বে শ্যুটিংয়ের অনুমতি মিললেও সেভাবে চাপ বাড়েনি। আর এর আগে পুরোপুরি লকডাউনের সময়ে তো বাড়িতে বসে থাকা ছাড়া কাজই ছিল না। সেই সময়টা নষ্ট না করে নিজের বাড়ির বাগানে ফসল ফলিয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। নিজের বাগানে সব্জি হওয়ার আনন্দই আলাদা। আর সেই আনন্দই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রীতি। নিজের লাগানো আর যত্নে বড় করা গাছে ফলা ক্যাপসিকামের ছবি পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন
প্রীতি জিন্টা বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তবে সাধারণত ফিটনেসের ভিডিও পোস্ট করে থাকেন বলিউডের এই অভিনেত্রী। মাঝে মাঝে মজার ভিডিও শেয়ার করতেও দেখা যায়। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক সময়েই ভাইরাল হয়েছে। এবারও তাই হয়েছে। প্রীতি নিজের বাগানের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে কৃষিকাজে প্রীতির বেশ প্রীতি আছে।
https://www.instagram.com/p/CDS454NFt9l/?igshid=1icxx2o15f6rs
রুপোলি পর্দার অভিনেত্রীকে সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটা বড় পাত্রে গাছ থেকে ক্যাপসিকাম তুলে রাখছেন। পোস্ট করার সঙ্গে সঙ্গেই শেয়ার আর কমেন্টের বন্যা। রীতিমতো ভাইরাল প্রীতি এবং তাঁর বাগানের ভিডিও। প্রীতি জিন্টার পোস্ট করা এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেছেন।
প্রীতির পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন, "এটা আমার কিচেন গার্ডেন। বাড়িতেই চাষবাস চলছে। আর এর জন্য ধন্যবাদ আমার মাকে।" ভিডিও-র ক্যাপশনে প্রীতি লিখেছেন, "বাড়িতে কৃষিকাজ। বাড়ির বাগানে ফসল ফললে যে কতটা দারুণ লাগে। আর আমাকে বাগানে সময় কাটানো শেখানো আর প্রেরণা দেওয়ার জন্য আমার মাকে ধন্যবাদ। আনন্দে আমি এখন পৃথিবীর সবচেয়ে উঁচুতে রয়েছি। আমি এর আগে কখনও পৃথ্বি মায়ের সঙ্গে এত ঘনিষ্ঠতা অনুভব করিনি।"