Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ঋতু-টোটা-সায়ন্তিকা ছাড়া কেউ খোঁজ নেয় না, সবাই অকৃতজ্ঞ! ক্ষুব্ধ প্রভাত রায়

দ্য ওয়াল ব্যুরো: টলিউড ইন্ডাস্ট্রিতে একসময় তিনি ছিলেন হিট মেশিন। যে ছবিতেই হাত দিয়েছেন, বক্স অফিসে সেটাই সোনা ফলিয়েছে। কিন্তু আজকাল লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে বহুদূরে তিনি। আর সেই দূর থেকেই ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের (tollywood celebs) উপ

ঋতু-টোটা-সায়ন্তিকা ছাড়া কেউ খোঁজ নেয় না, সবাই অকৃতজ্ঞ! ক্ষুব্ধ প্রভাত রায়

শেষ আপডেট: 8 November 2022 10:09

দ্য ওয়াল ব্যুরো: টলিউড ইন্ডাস্ট্রিতে একসময় তিনি ছিলেন হিট মেশিন। যে ছবিতেই হাত দিয়েছেন, বক্স অফিসে সেটাই সোনা ফলিয়েছে। কিন্তু আজকাল লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে বহুদূরে তিনি। আর সেই দূর থেকেই ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের (tollywood celebs) উপর ক্ষোভ উগরে দিলেন প্রবীণ পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)। 'লাঠি', 'শ্বেত পাথরের থালা', 'শুভদৃষ্টি'র মতো সিনেমা বানানো পরিচালকের দাবি, তিনি একঝাঁক তারকার সঙ্গে কাজ করেছেন, অনেককে বড়পর্দায় লঞ্চও করেছেন। তবুও তাঁদের অনেকেই এখন আর খোঁজ নেয় না। ঘুরেও দেখে না।

গত এপ্রিলেই স্ত্রীকে হারিয়েছেন পরিচালক। সেই কথার রেশ টেনে এনেই এবার ফেসবুকে (facebook) তিনি ক্ষোভপ্রকাশ করলেন ইন্ডাস্ট্রির বেশ কিছু তারকাকে নিয়ে। স্ত্রী'র মৃত্যুর পর অনেকেই খোঁজ নেয়নি বলেই দাবি তাঁর। টলিউডে তাঁর হাত ধরে এসেছেন শুভশ্রী, ঋতুপর্ণার মতো নায়িকারা। প্রসেনজিৎ, জিৎ-এর মতো নায়কদের সঙ্গে নিয়ে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু ধীরে ধীরে যখন ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে, তখন অনেকেই তাঁকে কার্যত ভুলে গেছেন বলে জানিয়েছেন প্রভাত রায়।

সোশ্যাল মিডিয়ায় এই প্রবীণ পরিচালক লিখেছেন, ‘আমি প্রায় ১৫জন নতুন ছেলেমেয়েকে সিনেমায় সুযোগ দিয়েছি। রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী থেকে শুরু করে শুভশ্রী, সায়ন্তিকা। তারমধ্যে তিনজন আমাকে মনে রেখেছে। ঋতুপর্ণা, টোটা, সায়ন্তিকা। বাকি সব অকৃতজ্ঞ। একটা খোঁজও নেয় না।’

Prabhat Roy

প্রভাত রায়ের সেই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন এবং পরিচালক অনীক দত্তও। কবীর সুমন লেখেন, ‘বন্ধু প্রভাত, তুমি এই অধমকে তোমারই একটি ছবি 'সেদিন চৈত্রমাস'-এ গান লেখা ও সঙ্গীত পরিচালনার সুযোগ দিয়েছিলে। আমায় যথাযথ সম্মানও দিয়েছিলে। এসো, আমরা আরও একবার দু'জনে হাতে হাত মিলিয়ে কাজ করি। বুড়ো হাড়ে ভেল্কি দেখাই। তুমি যখন বলবে আমি তৈরি।‘ এরপর অনীক দত্ত লিখেছেন, ‘আপনি এখনও এসব আশা করেন প্রভাতদা? যদি নিজেদের দরকার পড়ে তখন ঠিকই খোঁজ নেবে। এরা কাজের বেলায় কাজি, আর কাজ ফুরোলেই কিষেণজি।'

ঋতুপর্ণার একডজন অচেনা রূপ, নায়িকার জন্মদিনে ফিরে দেখা চরিত্ররা


```