
ঘর ভাঙছে?
শেষ আপডেট: 5 May 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: নয় নয় এ মধুর খেলা! বিশেষত যদি দাম্পত্যের বয়স পার হয়ে যায় এক যুগ, তবে তো আরওই নয়! তবে ঘর ভাঙে। প্রেমের জোয়ার-ভাঁটায় উঠে আসে কত কথা...
এই যেমন টলিপাড়ার এক অভিনেতার বিবাহ-বিচ্ছেদ নিয়ে সাম্প্রতিক কালে চলছে জোর চর্চা। তিনি তাঁর সন্তানকে ঘুরতে গিয়েছিলেন । স্ত্রীকে দেখা যায়নি। এরপরেই ফিসফাস, তবে কি ঘর ভাঙছে? অভিনেতা অবশ্য সাফ জানিয়েছেন, একেবারেই নয়, দুটিতে জুটিতে দিব্য আছেন তাঁরা! কিন্তু টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অন্য গল্প!
অভিনেতার স্ত্রী সুন্দরী। ইন্ডাস্ট্রির সঙ্গেও সখ্য তাঁর। নিন্দকেরা বলছেন, অভিনেতার স্ত্রীর মনে নাকি বসন্তের আলোড়ন! আর সেই আলোড়নের উৎস আবার ঈশান কোণে! বিষাণ বেজে গিয়েছে অনেক আগেই! প্রেমিক মহাশয় বেশ পরিচিত সঙ্গীতশিল্পী। অনেকেরই মিত্র তিনি! নামী পরিচালকদের সঙ্গে গান গাইছেন অবিরাম। শোনা যাচ্ছে, বেশ কিছু সময় ধরেই নাকি একসঙ্গে রয়েছেন তাঁরা! তবে ব্যাপারটি 'পাব্লিক' করতে চান না এখনই!
অন্যদিকে অভিনেতা মহাশয় কিন্তু বহুদিন ধরে কাজ করছেন টলিপাড়ায়। অতীতে বহুবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাংলার জনপ্রিয় ননফিকশন শো-য়ে হাসিমুখে আসতেও দেখা গিয়েছে তাঁকে। স্ত্রী বেশ সুন্দরী, সে নিয়ে গর্বও করেছেন অকপটে। তবে ওই যে, মন মানে না! দিনের শেষে প্রেমের অঙ্কে কার জিৎ কার হার তা কি আর হিসেব কষে বলা যায়?