Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতার ব্র্যান্ড অ্যাম্বাসডর কি পুনম? উত্তর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

এবার সরকারি তরফেও বিবৃতি দেওয়া হল। জানানো হল জরায়ুর ক্যানসারের সচেতনতা নিয়ে প্রচার করতে পারবেন না পুনম পান্ডে।

জরায়ুর ক্যানসার নিয়ে সচেতনতার ব্র্যান্ড অ্যাম্বাসডর কি পুনম? উত্তর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

শেষ আপডেট: 8 February 2024 14:23

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে হঠাৎ শোনা যায় ইরটিক অভিনেত্রী-মডেল পুনম পান্ডে মৃত। মুহূর্তে তাঁর মৃত্যুর খবর নিয়ে তোলপাড় হয়  নেটদুনিয়া। মডেল-অভিনেত্রীর টিম সোশ্যাল মিডিয়ায় জানায় যে উনি আর বেঁচে নেই। জরায়ু-মুখের ক্যানসারে তাঁর মৃত্যু হয়েছে। ইন্টারনেটে ট্রেন্ডিং হয়ে ওঠে পুনম পান্ডে ও সার্ভিক্যাল ক্যানসার। 


একদিন যেতে না যেতেই পুনম ঘোষণা করেন তিনি বেঁচে আছেন। পুনম  জানান, জরায়ু-মুখের ক্যানসারের প্রতি সবার সচেতনতা বাড়াতেই এই পদ্ধতি উনি বেছে নিয়েছিলেন। পুনমের কথা শুনে তোলপাড় শুরু হয় দেশজুড়ে! নেটিজেনদের প্রশ্ন, ক্যানসার সম্বন্ধে সতর্কতা বাড়াতে এমন মারাত্মক উপায় তিনি কেন বেছে নিলেন? এছাড়াও অনেক বলি তারকা ওঁর এই ‘স্টান্ট’ ভালো চোখে দেখেননি।


এবার সরকারি তরফেও বিবৃতি দেওয়া হল। জানানো হল জরায়ুর ক্যানসারের সচেতনতা নিয়ে প্রচার করতে পারবেন না পুনম পান্ডে। তিনি এই বিষয়ের ব্র্যান্ড অ্যাম্বাসডর নন। বুধবার স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘পুনম পান্ডে সার্ভিক্যাল ক্যানসারের বিষয়ে সচেতন করতে পারবেন না। কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন।‘


সূত্রের খবর অনুযায়ী আগে পুনমকে ব্র্যান্ড অ্যাম্বাসডর করার কথা উঠেছিল। পুনম ও তাঁর টিম স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছিলেন।


তবে শেষরক্ষা হল না! যাও বা সুযোগ ছিল ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার, সেটাও অভিনেত্রী হারালেন নিজের দোষে। বিশেষ উদ্দেশ্য নিয়ে তাঁর মৃত্যুর খবর প্রচার করলেও, বিষয়টি কেউই ভালো চোখে দেখেননি। তাই কেন্দ্রীয় মন্ত্রক এই সিদ্ধান্ত নেয়।


```