Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নগ্ন হয়ে নেচেছিলেন পুনম, 'পপুলারিটি'-র শুরু সেখান থেকেই

রাতে নগ্ন অবস্থায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাচছেন পুনম পান্ডে! মুহূর্তে ভিডিও ভাইরাল হয়। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে নগ্ন হয়ে নেচেছিলেন পুনম, 'পপুলারিটি'-র শুরু সেখান থেকেই

শেষ আপডেট: 2 February 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০১১। ভারতের ওয়ার্ল্ড কাপ জেতার সঙ্গে নাম জড়িয়েছিল মডেল পুনম পান্ডের। ফাইনাল খেলার দিন উনি সোশ্যাল মিডিয়ায় জানান, ভারত যদি ওয়ার্ল্ড কাপ জেতে তবে তিনি স্টেডিয়ামে নগ্ন হয়ে নেচে সেই জয় উদযাপন করবেন। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। সচিন তেন্ডুলকরের ২০০তম ওয়ান ডে ম্যাচ ছিল সেই ফাইনাল। 


হতাশ হয়েছিলেন পুনম। তাঁর এই ‘উদযাপন’ করার ইচ্ছেতে সায় দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত ফাইনালে জেতে। আশ্চর্যজনক ভাবে বিশ্বকাপ জয়ের উন্মাদনার মধ্যেই কথা রাখেন পুনম। সেদিনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় রাতে নগ্ন অবস্থায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাচছেন পুনম পান্ডে! মুহূর্তে ভিডিও ভাইরাল হয়। 


শুরু হয় পুনম পান্ডের জনপ্রিয়তা। কানপুরের মত ছোট শহর থেকে আসা এই মডেলকে মানুষ রাতারাতি চিনে ফেলে। এই সুযোগকেই কাজে লাগান পুনম। ২০১২-র আইপিএল-এ কেকেআর জিতলেও উনি এভাবেই স্ট্রিপ ড্যান্স করবেন বলে ঘোষণা করেন।

বুঝে যান ওঁর নগ্ন ছবি বা ভিডিও যথেষ্ট জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তাই নিজের জায়গা আরও পোক্ত করার জন্য তৈরি করেন একটি অ্যাপ।  যেখানে উনি একজন ইরটিক অভিনেত্রী হিসেবেই সবার সামনে নিজেকে মেলে ধরবেন বলে ঠিক করেন। তবে সেই পরিকল্পনাও জলে যায়। কিছুদিন পরেই গুগল থেকে নিষিদ্ধ করে দেওয়া হয় সেই অ্যাপকে। শুধু ওয়েবসাইটের মাধ্যমেই তারপর থেকে ওঁর ভিডিও দেখা যেত। 


ইন্সটাগ্রাম আসার পর উনি সেখানে নিজের একটা 'সেক্স টেপ' পোস্ট করেন। কিন্তু সেটা পরে ডিলিট করে দেন। জানান, ভুল করে একজন বন্ধু ভিডিওটি আপলোড করে দিয়েছিল। যদিও নেটদুনিয়ার অভিমত গোটাটাই ছিল পরিকল্পিত এবং পুনমের পাবলিসিটি স্টান্ট।  


২০২০ সালে এই মডেলকে অ্যারেস্ট করে পুলিশ। কারণ, সেই একই, নগ্নতা। নগ্নাবস্থায় গোয়ার সমুদ্রের ধারে ভিডিও করছিলেন তিনি। 


নগ্নতাই পুনমকে পোঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। আজ  নেটিজেনদের মনে প্রশ্ন একটাই। যে মানুষ নিজের প্রচারের জন্য হাঁটতে পাড়েন এতটা বাড়তি পথ, হতে পারেন আত্মবিশ্বাসী তিনি একবারও সঠিক সময় জানতে পারলেন না তাঁর শরীরে বাসা বেঁধেছিল এমন মারণ অসুখ? উত্তরটা আর জানা যাবে না কারণ সেটাও হারিয়ে গেল পুনম পান্ডের সঙ্গেই।


```