
শেষ আপডেট: 3 February 2024 12:57
দ্য ওয়াল ব্যুরো: বেঁচে আছেন পুনম পান্ডে। তিনি সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়াতেই মিলল সেই খবর।
২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় পুনমের ম্যানেজারের একটি পোস্ট আলোড়ন ফেলে দেয়। তিনি জানান, পুনম জরায়ু-মুখের ক্যানসারে ভুগছিলেন। তিনি লেখেন, 'আজকের সকালটা আমাদের সবার জন্য খুবই কষ্টের। জরায়ু-মুখের ক্যানসারে ওঁকে আমরা হারিয়েছি। যাঁরা তাঁর বিপদের দিনে পাশে ছিলেন তাঁদের সবাইকে অনেক অনেক ভালবাসা। এই বিপদের সময় আমরা চাই যেন সবাই ঘটনার গভীরতা বোঝে। আমাদের যেন একটু ব্যক্তিগত সময় কাটানোর মতো পরিসর দেন।”
কিন্তু ৩ তারিখ সকাল হতে না হতেই হেডলাইন বদলে গেল। সোশ্যাল মিডিয়ায় খোদ পুনমই জানালেন, তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন। কিন্তু বেঁচে নেই অনেক মহিলা। যারা ভুগছিলেন জরায়ু-মুখের ক্যানসারে। তাই এই মৃত্যুর খবরটা জানিয়ে তিনি সবাইকে এই ক্যানসার নিয়ে সতর্ক করে তুলতে চেয়েছিলেন। যা হয়েওছে!
View this post on Instagram
তবে নেটদুনিয়া তাঁর এই কাজে ক্ষুব্ধ। অনেকেই কমেন্টে লিখেছেন মৃত্যু নিয়ে এত বড় মিথ্যেটা পুনম না বললেই পারতেন। এদিকে পুনম সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বাকি কথা জানাবেন বলে জানিয়েছেন।