Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কখনও? অকপট পিঙ্কি 

কোনওদিনও কি ইচ্ছে হয়েছে সেই একরত্তিকে ছুঁয়ে দেখতে? বাবা-মায়েদের সম্পর্কের জটিলতা বোঝে না সে।

কাঞ্চন-শ্রীময়ীর মেয়েকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কখনও? অকপট পিঙ্কি 

সেই একরত্তি তো বোঝে না সাংসারিক জটিলতা

শেষ আপডেট: 21 March 2025 20:35

দ্য ওয়াল ব্যুরো: গত বছরেই দ্বিতীয় বার বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। মেয়ে হয়েছে, নাম রেখেছেন কৃষভি। শ্রীময়ী চট্টরাজের গর্ভে তাঁর জন্ম। এর আগে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও কাঞ্চনের এক ছেলে ছিল। সময় এগিয়েছে, সম্পর্ক ছিন্ন হয়েছে। তবু কাঞ্চনের এই দ্বিতীয় সন্তান আগমনের খবর পৌঁছেছে পিঙ্কির কানেও।

কোনওদিনও কি ইচ্ছে হয়েছে সেই একরত্তিকে ছুঁয়ে দেখতে? বাবা-মায়েদের সম্পর্কের জটিলতা বোঝে না সে। সদ্য কয়েক মাস পার হয়েছে। পিঙ্কির কি মনে হয়েছে কাছে গিয়ে একবার কোলে তুলে দেখুন তাঁকে? 

সম্প্রতি 'নিবেদিতা অনলাইন' নামক এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পিঙ্কিকে এই প্রশ্ন করতেই খানিক নীরব তিনি। তারপর ধীরে ধীরে বললেন, "এই বিষয়টা আমি কোনওদিন ভেবেও দেখিনি। প্রশ্নটাই মাথায় আসেনি। আমি মানুষটাই এমন কাউকে যদিও সামনে থেকে নাও দেখি, তাও সেই মানুষটা ভাল থাকুক, সেই মানুষটার জীবন সুন্দর হোক বলতে ভাবতে ও প্রার্থনা করতে আমার বিন্দুমাত্র অসুবিধে হয় না। যদি আমাকে কেসস্টাডি দেওয়া হয়, তার মতো তিনটে কন্যা সন্তান রাখা আছে। আমি কি আলাদা করে কৃষভিকে চিনতে পারব? না তো? সস্নেহে তিনজনকে কোলে তুলে নেব, আমিও তো একজন মা।" 

গত বছর জানুয়ারি মাসে বিচ্ছেদ হয় কাঞ্চন ও পিঙ্কির। তাঁদের এক সন্তান। সে এখন ১২ বছরের, নাম ওশ। ছেলের সঙ্গে যোগাযোগ নেই কাঞ্চনের। পিঙ্কির দাবি, ছেলের কাস্টডি চাননি কাঞ্চন। ওদিকে কাঞ্চন দ্য ওয়ালকে জানিয়েছিলেন পিঙ্কি চান না ছেলে বাবার সঙ্গে যোগাযোগ রাখুক। একদিকে শ্রীময়ী ও শিশুকন্যাকে নিয়ে সংসার করছেন কাঞ্চন। ওদিকে ছেলে ওশকে নিয়ে নতুন ভাবে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। 


```