Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পরিণীতির বিয়ের ভিডিও ফাঁস করলেন সলমনের নায়িকা!

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরের লীলা প্যালেস। নীল জলের পরিখা দিয়ে ঘেরা সেই পাঁচতারা প্যালেসেই বসেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডার বিয়ের আসর। যে কারণে ওখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিমন্ত্রিতদের জন্য

পরিণীতির বিয়ের ভিডিও ফাঁস করলেন সলমনের নায়িকা!

শেষ আপডেট: 23 September 2023 13:26

দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরের লীলা প্যালেস। নীল জলের পরিখা দিয়ে ঘেরা সেই পাঁচতারা প্যালেসেই বসেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডার বিয়ের আসর। যে কারণে ওখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিমন্ত্রিতদের জন্য আলাদা করে ১০০জন নিরাপত্তারক্ষী ছাড়াও সেই পরিখাতেও নৌকার মধ্যে অনেক নিরাপত্তারক্ষী থাকবেন। আবার বিয়ের ছবি বা ভিডিও যাতে আগেই প্রকাশ্যে না আসে, সেই কারণে অতিথিদের মোবাইলের ক্যামেরায় বিশেষ ধরনের স্কচটেপও লাগানো হচ্ছে। কিন্তু বজ্র আঁটুনি, ফস্কা গেরো! সেই অতিথিদের মধ্যেই একজন বিয়ের অনুষ্ঠানের ভিডিও তুলে পোস্ট করে দিলেন সোশ্যাল মিডিয়ায় (Parineeti Chopra wedding video leaked)। সেই অতিথি আবার যেমন তেমন কেউ না। খোদ সলমন খানের নায়িকা।

Parineeti Chopra wedding video leaked

শুক্রবার বেশ রাতের দিকেই ইনস্টাগ্রামের স্টোরিতে সেই ভিডিওগুলি পোস্ট করা হয়েছে। যা দেখে কারওই বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয়নি যে, ওই বিবাহ আসর আদতে রাঘব- পরিণীতিরই। পুরনোদিনের দুর্গকেই এখন ঝাঁ ছকচকে, পাঁচতারা প্যালেস বানানো হয়েছে। তার ভিতরে রয়েছে ছোট ছোট সুইমিংপুল, কৃত্রিম ঝর্না-সহ অনেককিছু। ইনস্টা স্টোরিতে সেসবই দেখা গিয়েছে। এর পাশাপাশি রাজস্থানি বাজনা, নাচ-গানের ভিডিও-ও পোস্ট করা হয়েছে। আর নিয়ম ভেঙে যিনি এই কাজটি করেছেন, তিনি হলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। সলমনের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির নায়িকা। সেই ভাগ্যশ্রী নিয়ম ভেঙে বিয়ের আসরের ভিডিও তো করলেনই, সঙ্গে তা পোস্টও করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অবাক অনেকেই।

Parineeti Chopra wedding video leaked
২৩ সেপ্টেম্বর, শনিবার হবে সেখানে সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান। আর ২৪ তারিখ, রবিবার বিয়ের পিঁড়িতে বসবেন রাঘব-পরিণীতি। (Parineeti Chopra wedding video leaked)
Parineeti Chopra wedding video leaked

গতকাল থেকেই সেখানে বিয়ের নানারকম অনুষ্ঠান চলছে। এই বিয়েতে যেহেতু প্রচুর রাজনৈতিক নেতা থেকে বি টাউন তারকারা উপস্থিত থাকবেন, তাই তাঁদের নিরাপত্তা ও দেখভালের জন্য ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছাড়াও ঝিলের মধ্যেও নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। তাঁদের জন্য আবার আলাদা পাঁচটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। এখানেই শেষ নয়। ওই হোটেলে যারাই প্রবেশ করবেন, সবার ফোন ক্যামেরায় একধরনের বিশেষ স্কচটেপ লাগিয়ে দেওয়া হবে। যাতে কোনওভাবেই কেউ কোনও ভিডিও ও ছবি তুলতে না পারেন। আর কেউ টেপটি খুলে ফেলার চেষ্টা করলে একটি তীরচিহ্ন দেখা যাবে। তার ফলে সঙ্গে সঙ্গে হোটেলের নিরাপত্তাকর্মীরা জানতে পারবেন যে, টেপটি কেউ তুলে ফেলেছেন। কিন্তু এত জোরদার নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেও কোনও লাভ হল না। লখিন্দরের বাসরঘরে সাপ ঢোকার মতো এখানেও সেই ভিতরের ভিডিও প্রকাশ্যে চলেই এলো।

নিমন্ত্রিতদের ফোনে লাগানো থাকবে স্কচটেপ, রাঘব-পরিণীতির বিয়েতে কড়া নিরাপত্তা উদয়পুরে!


```