Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দিওয়ালির ঠিক আগেই সুখবর, মা হলেন পরিণীতি, ছেলে হল নাকি মেয়ে?

বলিউডে আবার খুশির হাওয়া! মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সংসারে এসেছে নতুন অতিথি—রাঘব চাড্ডা ও পরিণীতির প্রথম সন্তান। 

দিওয়ালির ঠিক আগেই সুখবর, মা হলেন পরিণীতি, ছেলে হল নাকি মেয়ে?

শেষ আপডেট: 19 October 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে আবার খুশির হাওয়া! মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সংসারে এসেছে নতুন অতিথি—রাঘব চাড্ডা ও পরিণীতির প্রথম সন্তান। দীপাবলির ঠিক আগেই সংসারে সদস্য বেড়েছে তাঁদের। ঘরে এসেছে পুত্রসন্তান।

ইনস্টাগ্রামে সেই সুখবর জানিয়ে নতুন বাবা-মা রাঘব-পরিণীতি লেখেন,  “সে এসে গিয়েছে! আমাদের ছোট্ট ছেলেটা! আমরা এখন ভাবতেই পারছি না, ও ছাড়া জীবন কেমন ছিল! মন পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু আছে। ভালবাসা ও কৃতজ্ঞতায়, পরিণীতি ও রাঘব।"

খবর পাওয়া মাত্রই সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তা। মাস খানেক আগেই গর্ভবতী হওয়ার খবর শেয়ার করেছিলেন দম্পতি। কেকের উপর লিখেছিলেন, 1+1=3। ক্যাপশনে লিখেছিলেন, "আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদ ধন্য।” বোঝাই যাচ্ছে, নতুন অতিথিকে ঘরে স্বাগত জানাতে মুখিয়ে আছেন পরিণীতি-রাঘব দু’জনেই।" ২০২৩ সালে বিয়ে করেন আম আদমি পার্টির নেতা রাঘব ও পরিণীতি। বছর দুয়েকের মধ্যেই এক খুশির খবর। চিকিৎসকেরা জানিয়েছেন মা ও ছেলে উভয়েই সুস্থ আছেন। 


```