Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পুরনো ঐতিহ্য বজায় রেখে দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হল 'পাড়ার জলসা ২০২৪' 

এবছর নব রবিকিরণ ও লেক এভিনিউ সেবক সঙ্ঘ'র যৌথ আয়োজনে ২০ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হল পাড়ার জলসা ২০২৪। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মালা রায়।

পুরনো ঐতিহ্য বজায় রেখে দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হল 'পাড়ার জলসা ২০২৪' 

শেষ আপডেট: 24 January 2024 16:09

দ্য ওয়াল ব্যুরো: একদিন ছিল, যখন বাংলা গানের সুর ও ছন্দে রাত ভোর হতো। শহরের উত্তর থেকে দক্ষিণে,পুজোর পর থেকে শুরু হতো এই সব জলসা। হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আলপনা বন্দ্যোপাধ্যায়, কে না গান গেয়েছেন এই সব পাড়ার জলসায়। 


আজ বদলে গেছে অভিরুচি। কিন্তু কিছু মানুষ থাকেন যাঁরা স্রোতের উল্টো দিকে চলতে চান সচেতন ভাবেই! লেক এভিনিউ সেবক সঙ্ঘ, এমনই এক প্রতিষ্ঠান, যারা গত ১৯ বছর ধরে, বাংলা গানের জগতের এই পাড়ার জলসার ঐতিহ্যকে ধরে রেখেছে। পাড়ার জলসা শীর্ষক এই অনুষ্ঠানের মূল ভাবনা হল বাংলা গান। 


এবছর নব রবিকিরণ ও লেক এভিনিউ সেবক সঙ্ঘ'র যৌথ আয়োজনে ২০ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হল পাড়ার জলসা ২০২৪। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মালা রায়।

এবারের পাড়ার জলসার  প্রথম দিন ছিল উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। এই দিন প্রথমে ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত তুষার দত্ত, পণ্ডিত স্বপন চৌধুরি। এদিনের শেষ আকর্ষণ ছিল, পণ্ডিত বিশ্বমোহন ভাটের মোহন বীণা। 


দ্বিতীয় দিন ছিল বরেণ্য সুরকার ডঃ নচিকেতা ঘোষের জন্য নিবেদিত। এই বছর তাঁর জন্ম শত বর্ষ।এদিন উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। তিনিও ডঃ নচিকেতা ঘোষের গান পরিবেশন করেন। তাকে গিটারে সঙ্গত করেন বাংলা গানের জগতের পরিচিত শিল্পী ও সুরকার জয় সরকার। 


বাংলা গানের ঐতিহ্য পাড়ার জলসাকে যথাযোগ্য সম্মান দিয়ে  যে ভিন্ন মাত্রায় তুলে এনেছে, লেক এভিনিউ সেবক সঙ্ঘ তাতে কোনও সন্দেহ নেই।


```