Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডাবলিনে হানিমুনে পরম-পিয়া! কলকাতা ফিরেই হবে গ্র্যান্ড রিসেপশন

হানিমুন ডায়েরি থেকে দু'টি ছবি পোস্ট করলেন পিয়া চক্রবর্তী।

ডাবলিনে হানিমুনে পরম-পিয়া! কলকাতা ফিরেই হবে গ্র্যান্ড রিসেপশন

শেষ আপডেট: 5 December 2023 16:46

দ্য ওয়াল ব্যুরো: ২৭ নভেম্বর আইনি পদ্ধতিতে বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তী। জানা গিয়েছিল, বিয়ের পরেই মুম্বই চলে যাবেন পরম। কারণ একগাদা ছবি-সিরিজের কাজ। তবে মুম্বই যাওয়ার আগে হানিমুনে গেলেন যুগলে। সামাজিক মাধ্যমে পিয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, আয়ারল্যান্ডের ডাবলিনের রাস্তাঘাট, মালাহাইড ক্যাসল। নেটিজেনদের দাবি, সেখানেই হানিমুনে গিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, এই হানিমুনের কারণেই পরম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব থেকে সরে এসেছেন। কারণ, তাঁরা আগে থেকেই এইসময় হানিমুনে যাওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন। পরম অবশ্য কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। তবে পিয়া ডাবলিনের দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তার একটিতে দেখা যাচ্ছে সেই শহরের স্ট্রিটআর্ট। আর একটিতে রয়েছে ডাবলিনের বিখ্যাত মালাহাইড ক্যাসল।

ওই ছবিটির সঙ্গে ক্যাপশনে পিয়া লিখেছেন, “ডাবলিনে এখন বড়দিনের মরশুম!” ডিসেম্বর মাস পড়তেই পশ্চিমের দেশগুলি ধীরে ধীরে তাঁদের উৎসবে মেতে ওঠে। ডাবলিনে গিয়ে সেটাই টের পাচ্ছেন পরম-পিয়া। জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই তাঁরা কলকাতা ফিরে আসবেন। কারণ, উদ্বোধনী অনুষ্ঠানে পরমব্রত না থাকলেও সমাপ্তি অনুষ্ঠানে তিনিই সঞ্চালনা করবেন বলে এখনও অবধি ঠিক আছে। এছাড়াও এমাসেই ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের রিসেপশন পার্টি দেবেন তাঁরা।

উল্লেখ্য, বিয়ের পর থেকে যুগলকে সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষ সহ্য করতে হয়নি। কারণ, পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। শোনা গিয়েছিল পরমের সঙ্গে প্রেমের কারণেই পিয়া-অনুপমের বিবাহ বিচ্ছেদ হয়। তবে তাঁরা কোনওদিনই একে অপরকে দোষারোপ করেননি বিয়ে ভাঙা নিয়ে। কিন্তু নেটিজেনরা সেসবের ধার ঘেঁষছেন না। প্রথমে পিয়ার বিয়ে ভাঙা এবং তারপর তাঁর সঙ্গে বিয়ে করায় পরমকে সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ।


```