Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পরম-পিয়ার সংসারে খুশির খবর, বাবা হতে চলেছেন অভিনেতা

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। ২০২৫ সালে বাবা হতে চলেছেন তিনি।

পরম-পিয়ার সংসারে খুশির খবর, বাবা হতে চলেছেন অভিনেতা

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 February 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। ২০২৫ সালে বাবা হতে চলেছেন তিনি। এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তাঁর স্ত্রী, পিয়া চক্রবর্তী। ২০২৩-এ অর্থাৎ দুই বছর আগে পরমব্রত ও পিয়া আইনি বিয়ে করেছিলেন। নতুন জীবনের শুরুতে যেমন শুভেচ্ছা পেয়েছেন, তেমনই কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল অভিনেতাকে। 


বিশেষ করে, বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে নানা সমালোচনা হয়েছিল। তবে সেসবকে পাশে সরিয়ে তাঁরা ভালবাসা ও স্নেহে ভরিয়ে তুলেছিলেন নিজেদের সংসার। এতদিন তাঁদের পরিবার ছিল সারমেয় ও বিড়ালদের নিয়েই। এবার আসতে চলেছে আরও এক নতুন সদস্য। 


প্রেম দিবসের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে পিয়া জানিয়েছেন, তাঁদের ভালবাসার জগৎ একটু একটু করে বড় হচ্ছে। তিনি লিখেছেন, 'একটা ছোট্ট মানুষ খুব শিগগিরই আমাদের দলে যোগ দিচ্ছে।'

একটা সময় পিয়ার প্রাক্তন স্বামী অনুপম রায়কে নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই তাঁর প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন। তবে তিনি দ্রুতই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেন, গায়িকা প্রশমিতাকে বিয়ে করে। সমালোচনা, কটাক্ষ, সবকিছুকে পাশে সরিয়ে এবার নতুন আনন্দের অপেক্ষায় পরমব্রত ও পিয়া। তাঁদের জীবনে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়।


```