Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পরিবার জানায়নি অসুস্থতার কথা! রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘অভিমানী’ অজয় চক্রবর্তী

২০২৪, ৯ জানুয়ারি। আচমকাই খবর আসে উস্তাদ রশিদ খান আর নেই। ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবার জানায়নি অসুস্থতার কথা! রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘অভিমানী’ অজয় চক্রবর্তী

রশিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে 'অভিমানী' অজয় চক্রবর্তী

শেষ আপডেট: 9 January 2025 17:59

বিহঙ্গী বিশ্বাস 


'না, ওকে নিয়ে আমি কিছু বলব না, কিচ্ছু বলতে চাই না আমি, ও যে নেই এটাই তো আমি মানি না' — এক নিঃশ্বাসে কথাগুলো বলে চললেন শাস্ত্রীয় সঙ্গীত জগতের মায়েস্ত্রো পণ্ডিত অজয় চক্রবর্তী। গলা ধরে এল তাঁর। 

এরপর নিজেকে খানিক সামলে বললেন, 'ছেলেটাকে তো আজ থেকে চিনতাম না। সেই কবে থেকে...ও যে অসুস্থ সেটাই তো আমি (থেমে গিয়ে)...ওকে নিয়ে জিজ্ঞাসা করবেন না প্লিজ। আমি বলতে চাই না।'--কথাগুলো যাকে নিয়ে বললেন এক বছর আগেই তাঁকে হারিয়েছে সঙ্গীত জগৎ। যার আচমকা প্রয়াণে দিশেহারা হয়ে পড়েছিলেন সতীর্থরা। তিনি রশিদ খান, পণ্ডিত ভীমসেন যোশী যাকে নিয়ে বলেছিলেন, 'ওর কণ্ঠ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ।'  

২০২৪, ৯ জানুয়ারি। আচমকাই খবর আসে উস্তাদ রশিদ খান আর নেই। ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সংবাদমাধ্যমের তরফে পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে সে সময় যোগাযোগ করা হলে তিনি আকাশ থেকে পড়েন, বলেন, "গতকাল রাতেও তো পরিবার থেকে জানিয়েছে রশিদ দুবাইয়ে রয়েছেন। ভাল আছেন। গান গাইছেন। এখন টিভি খুলে দেখছি তিনি প্রয়াত। এটা কী!"

চোখের জল বাঁধ মানেনি অনেকেরই। ব্যাপারটা মেনে নিতেই সময় লেগেছিল সকলের। অভিযোগ উঠেছিল পরিবারের দিকেও। 'ঠিকমতো চিকিৎসা হয়নি তাঁর, পরিবার চিকিৎসা করায়নি'--- বলতে শোনা গিয়েছিল অনেককেই। 

বছর ঘুরেছে--কেটেছে সময়। বিংশ শতকেই শোকের আয়ুর সময়ক্ষণ এক বছর বেঁধে দিয়েছিলেন নাজিমূল হিকমত। একবিংশ শতকে তা হয়তো আরও খানিক কম। তবু রশিদ স্মৃতিতে আজও আচ্ছন্ন সঙ্গীতজগৎ। কেউ অভিমানী, কেউ আজও খুঁজে চলেন তাঁকে। অজয় চক্রবর্তী মানতে চান না রশিদের না থাকা, নামপ্রকাশে অনিচ্ছুক সঙ্গীত পরিচালক উগরে দেন পরিবারের প্রতি ক্ষোভ, কান্না জড়িয়ে থাকে তেজেন্দ্রনারায়ণের গলায়। এ সবের মধ্যেই গভীর সত্য-- রশিদ নেই। আর ফিরবেন না তিনি। কোনও এক পড়ন্ত বেলায়, অথবা লাইভ কনসার্টে আর শোনা যাবে না, 'আঙ্গনা ফুল খিলেঙ্গে'। 'সজনা'র অপেক্ষায় আর থাকবেন না কেউ। 
                                                              


```