Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'লাইফ ইজ শর্ট, এক মুহূর্তে...' হঠাৎ হৃদরোগে আক্রান্ত 'ফুলেরা'র জামাই, ভর্তি হাসপাতালে

ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ ও ‘পঞ্চায়েত’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা আসিফ খান হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

'লাইফ ইজ শর্ট, এক মুহূর্তে...' হঠাৎ হৃদরোগে আক্রান্ত 'ফুলেরা'র জামাই, ভর্তি হাসপাতালে

আসিফ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 July 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ ও ‘পঞ্চায়েত’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা আসিফ খান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দু’দিন আগে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন। এরপরই তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৩৪ বছর বয়সি এই অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে একটি হাসপাতালের ছবি পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, এখন অনেকটাই ভা আছেন, ধীরে ধীরে সেরে উঠছেন।

একটি স্টোরিতে আসিফ লেখেন, “জীবন খুব ছোট। একটাও দিন অবহেলা কোরো না। এক মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে। যা কিছু আছে, তার জন্য কৃতজ্ঞ হও এবং যাঁরা সত্যিই তোমার জীবনে গুরুত্বপূর্ণ, তাঁদের আগলে রাখো। জীবন একটা উপহার, আমরা ভাগ্যবান।”

আরও একটি বার্তায় অভিনেতা লেখেন, “গত কয়েক ঘণ্টা ধরে কিছু শারীরিক সমস্যায় ভুগছিলাম। তাই হাসপাতালে ভর্তি হতে হয়। এখন অনেকটাই সুস্থ বোধ করছি। যাঁরা ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই।”

কে আসিফ খান?

‘পঞ্চায়েত’-এ জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়দের সঙ্গে অভিনয় করেছেন আসিফ। তিনি সিরিজে ‘গণেশ’-এর চরিত্রে অভিনয় করেন। ‘পাতাল লোক’-এর প্রথম মরশুমে তাঁকে দেখা গিয়েছিল সন্দেহভাজন ‘কবির এম’-এর ভূমিকায়। এই ক্রাইম থ্রিলার সিরিজে ছিলেন জয়দীপ অহলাওয়াত, গুল পনাগ, নীরজ কেবি, স্বস্তিকা মুখার্জি, অভিষেক ব্যানার্জি-সহ আরও অনেকে।

নেটফ্লিক্সের ‘জামতারা—সবকা নম্বর আয়েগা’ সিরিজেও অভিনয় করেছেন আসিফ, সেখানে তিনি ছিলেন ‘আনাস আহমদ’ চরিত্রে। অভিনয় জীবন শুরু করেছিলেন জুনিয়র আর্টিস্ট হিসেবে। দেখা গিয়েছিল ‘রেডি’ (২০১১), ‘অগ্নিপথ’ (২০১২)-এর মতো ছবিতে। পরে অভিনয় করেছেন ‘টয়লেট: এক প্রেম কথা’ (২০১৭), ‘পাগলাইট’ (২০২১), ‘কাকুডা’ (২০২৪)-এর মতো ছবিতে। তাঁর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি হল হরর-কমেডি ‘দ্য ভূতনি’।
 


```