Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কিছুদিনের মধ্যেই আসছে পাতাললোক ২, অনুগামীদের মনোরঞ্জনে প্রস্তুত 'হাতিরাম' আহলাওয়াতরা

দিল্লিতে ঘটে যাওয়া অপরাধের বিরুদ্ধে পুলিশের অঘোষিত লড়াইয়ের প্রতিচ্ছবি 'পাতাললোক'। ২০১০ সালে তরুণ তেজপালের উপন্যাস 'দ্য স্টোরি অফ মাই অ্যাসাসিনস'- থেকে গৃহীত।

কিছুদিনের মধ্যেই আসছে পাতাললোক ২, অনুগামীদের মনোরঞ্জনে প্রস্তুত 'হাতিরাম' আহলাওয়াতরা

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 21 September 2024 19:25

দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০২০। অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার 'পাতাল লোক'। হই হই করে চলেছিল ওটিটিতে। কবে আসবে এর দ্বিতীয় সিশন, সেই নিয়ে উদগ্রীব ছিল দর্শক। অ্যামাজনের তরফে জানানো হয় শীঘ্রই মুক্তি পেতে চলেছে পাতাললোক ২। দ্বিতীয় সিশনে কাস্টে নতুন সংযোজন তিলোত্তমা সোম। সিরিজে দেখা মিলবে ইশওয়াক সিং-এর। 

পাতাল লোকের দ্বিতীয় পর্ব আসার খবর পেতেই উচ্ছ্বসিত সিনে প্রেমীরা। প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বে থাকবে আরও টানটান উত্তেজনা। থাকবে একাধিক টুইস্টও। বেশ কিছু রিপোর্ট বলছে, তিলোত্তমা ও ইশওয়াকের পাশাপাশি এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঝানু বড়ুয়া, নাগেশ কুকুনুর, গুল পানাগ ও অনুরাগ আরোরাকে।

এই সিরিজের দৌলতেই অনুগামীদের সঙ্গে ফের দেখা হবে 'হাতিরাম' জয়দীপ আহলাওয়াতের। এনিয়ে উচ্ছ্বসিত তিনিও। বলেন, 'প্রথম সিশনের থেকেও দ্বিতীয় সিশন জটিল।' ক্রিয়েটিভ রাইটার সুদীপ শর্মাকে ধন্যবাদ জানিয়ে জয়দীপের সংযোজন, 'যা জনপ্রিয় হয়ে গেছে ইতিমধ্যেই সে নিয়ে যে কোনও কাজ ফের ও করেনি তার জন্য ধন্যবাদ। ও সবসময় নতুন কিছু করার চেষ্টা করেছে। মানুষ যখন এই সিশন দেখবে, কিছু তো একটা হবে।'

দিল্লিতে ঘটে যাওয়া অপরাধের বিরুদ্ধে পুলিশের অঘোষিত লড়াইয়ের প্রতিচ্ছবি 'পাতাললোক'। ২০১০ সালে তরুণ তেজপালের উপন্যাস 'দ্য স্টোরি অফ মাই অ্যাসাসিনস'- থেকে গৃহীত। দ্বিতীয় সিশনে প্লটে তেমন কোনও পরিবর্তন নেই। এতেও দেশের আন্ডারওয়ার্ল্ড ও তার কর্মকাণ্ডকে তুলে ধরা হবে। এখন অবিনাশ অরুণ পরিচালিত পাতাললোক ২-তে হাতোড়া ত্যাগীরা কী ভাবে দর্শকের মনোরঞ্জন করে সেটাই দেখার।


```