
ফাইল চিত্র
শেষ আপডেট: 13 December 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: প্রাইম ভিডিও তাদের জনপ্রিয় ওয়েব সিরিজ 'পাতাল লোক'-এর নতুন সিজন ঘোষণা করল। তার একটি নতুন টিজারও ইতিমধ্যেই প্রকাশ করেছে। সেখানেই সিরিজটির নতুন সিজনের ঘোষণা করা হয়েছে, যা ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
২০২০ সালে ডেবিউ করা এই সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত এবং ইশ্বাক সিং। সিরিজটির দুর্দান্ত গল্প ও কাস্টের জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এই সিরিজটি ভারতীয় সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছিল। অপরাধ ও দুর্নীতির মতো ঘটনাগুলিকে নিয়ে তৈরি করা হয়েছিল। নতুন সিজনটি এই কাহিনীকে আরও গভীরে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। সেখানে আর কী কী নতুন চ্যালেঞ্জ এবং রহস্য উন্মোচিত হয়, এখন সেটারই অপেক্ষায় দর্শকরা।
View this post on Instagram
পাতাল লোক সিজন ২-এর একটি নতুন পোস্টার শেয়ার করে প্রাইম ভিডিও লিখেছে, 'পাতাল লোক অন প্রাইম নতুন সিজন, শীঘ্রই আসছে।' যদিও সিজনের মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, প্রাইম ভিডিও নিশ্চিত করেছে যে সিজনটি খুব শীঘ্রই মুক্তি পাবে।
পতাল লোকের প্রথম সিজনে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, নীরাজ কবি, অভিষেক ব্যানার্জি, গুল পানাগ এবং স্বস্তিকা মুখার্জি। আহলাওয়াত এখানে হাথিরাম চৌধুরী নামক এক ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি সাংবাদিক সঞ্জীব মেহরা (নীরাজ কবি)-এর ওপর খুনের চেষ্টার একটি ঘটনা সমাধান করতে চান। গুল পানাগ অভিনয় করেছেন হাথিরামের স্ত্রীর চরিত্র রেনু। প্রথম সিজনটি বর্তমানে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং রয়েছে। সেখানে গিয়ে দেখা যেতে পারে।